সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
ঐতিহাসিক ৭ই মার্চ আজ, বাঙালির জীবনে এক অনন্য গৌরবময় দিন
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশসিলেটে ডিজেলের সঙ্কট, পেট্রোল-অকটেনও মিলছে কম
মেঘনায় ডাকাতের হামলা, গুলিবিদ্ধ জেলের মরদেহ উদ্ধার
মোংলা বাজারে ধরা পড়ল বিরল প্রজাতির বিশাল গোলপাতা মাছ
কক্সবাজার নিখোঁজ নারীর মরদেহ লিফটের নিচ থেকে উদ্ধার
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি গ্রুপের মধ্যে সংঘর্ষ
নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীর জরিমানা
নরসিংদীতে কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যা: সৎ পিতার চাঞ্চল্যকর জবানবন্দি
রংপুরে পেট্রোল পাম্পে বিএসটিআইয়ের অভিযান, দুই স্টেশনকে জরিমানা
তেল পাচার ঠেকাতে বাংলাবান্ধা স্থলবন্দরে বিজিবির টহল জোরদার
খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
ফরিদপুরে জ্বালানি তেলের সংকট, চাহিদা অনুযায়ী পাচ্ছেন না চালকরা
কোটালীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে নদীতে ডুবে শিশুর মৃত্যু
কলাপাড়ায় দু:স্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু
শাবিপ্রবিতে গাঁজা ও ইয়াবাসহ চার নির্মাণ শ্রমিক আটক
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
সারাদেশ

ফরিদপুরে জ্বালানি তেলের সংকট, চাহিদা অনুযায়ী পাচ্ছেন না চালকরা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল, ডিজেল ও অকটেনের সংকট দেখা দিয়েছে।

ফলে যানবাহন চালকরা চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছেন না। অন্যদিকে গ্রাহকদের পর্যাপ্ত তেল সরবরাহ করতে না পারায় আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছেন পাম্প মালিকরাও।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, বাস, পিকআপ, প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ ভিড়। তবে অধিকাংশ চালকই অভিযোগ করছেন, প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল দেওয়া হচ্ছে না।

এক প্রাইভেটকার চালক জানান, তার গাড়ির জন্য ২০ লিটার তেল প্রয়োজন ছিল। কিন্তু ফিলিং স্টেশন থেকে তাকে মাত্র ৪ লিটার তেল দেওয়া হয়েছে। এতে করে গন্তব্যে পৌঁছানো নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

মোটরসাইকেল চালক ওহিদুজ্জামান বলেন, তিনি বাইকের জন্য পেট্রোল নিতে স্টেশনে এসেছিলেন। কিন্তু তাকে ২০০ টাকার বেশি তেল দেওয়া হয়নি। এত কম তেলে একদিনও বাইক চালানো সম্ভব নয় বলে জানান তিনি।

এদিকে পাম্প মালিকরা বলছেন, পর্যাপ্ত সরবরাহ না থাকায় তারা গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। ফরিদপুর সদর এলাকার একটি ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, তাদের পাম্পে চাহিদার তুলনায় জ্বালানি তেল কম পাওয়া যাচ্ছে। চলতি সপ্তাহে কিছু তেল পাওয়া গেলেও আগামী সপ্তাহে কতটা সরবরাহ মিলবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

জ্বালানি তেল ব্যবসায়ীদের দাবি, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক বাজারে প্রভাব পড়েছে। এরই প্রভাবে দেশে জ্বালানি সরবরাহে কিছুটা সংকট দেখা দিয়েছে।

তবে চালক ও পাম্প মালিকদের দাবি, দ্রুত এই সংকট নিরসনে সরকার যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন