সারাদেশ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চার নির্মাণ শ্রমিককে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মীরা গাঁজা ও ইয়াবাসহ আটক করেছে।
শাবিপ্রবিতে গাঁজা ও ইয়াবাসহ চার নির্মাণ শ্রমিক আটক
স্টাফ রিপোর্টার, সিলেট
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চার নির্মাণ শ্রমিককে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মীরা গাঁজা ও ইয়াবাসহ আটক করেছে।
ঘটনা ঘটেছে শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক চারজনই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নকাজের সাইটে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নিরাপত্তাকর্মী তাপস দাস জানান, "একজনের হাঁটুতে প্যান্ট ভাঁজ করে ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করতে দেখেই আমাদের সন্দেহ হয়। পরে তল্লাশিতে তার কাছে চার প্যাকেট গাঁজা পাওয়া যায়। এরপর আরও কয়েকজনকে পরীক্ষা করলে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।"
শাবিপ্রবির সহকারী প্রক্টর ড. মো. রাশেদুজ্জামান বলেন, "নিরাপত্তা কর্মীরা তাদের আটক করে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের নিয়ে আসি। পরে তাদের পুলিশকে সোপর্দ করা হয়েছে এবং পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।"
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন