সারাদেশ
নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে শনিবার (৭ মার্চ) সকালে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১৫
আব্দুস সাত্তার, নড়াইল
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৮:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে শনিবার (৭ মার্চ) সকালে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুই নারী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিরু কাজী রয়েছেন।
স্থানীয় পুলিশ ও আহতদের স্বজনদের জানিয়েছে, বাঁকা গ্রামের জিরু কাজী ও আক্তার হোসেনের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা ও আধিপত্য বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে একটি স্যালোমেশিনের পাম্প চুরির ঘটনায় এই বিরোধ তীব্র আকার নেয়।
শনিবার সকালে দুই পক্ষ ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল এবং লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আহতদের প্রথমে লোহাগড়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় কয়েকজনকে নড়াইল জেলা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং সংঘর্ষে জড়িতদের আটক করতে অভিযান চলছে।
১২৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন