গোয়াইনঘাট সীমান্তে ইয়াবা: পর্যটন কেন্দ্র থেকে গ্রামাঞ্চল সব জায়গায় থাবা
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৫:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট মাদকবাণিজ্যের নতুন হটস্পট হিসেবে পরিণত হচ্ছে। পর্যটনকেন্দ্র জাফলং থেকে নলজুড়ী পর্যন্ত এলাকায় ইয়াবার বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, সমাজের সব বয়স ও শ্রেণীর মানুষ—শিশু থেকে বৃদ্ধ, শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ী—ই এই মারাত্মক নেশার ফাঁদে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর, রহমতপুর, কালিনগর ও পাথরটিলায় ইয়াবার সাপ্লাই দিচ্ছেন বাবু মিয়ার ছেলে শরীফ। কানাই জুড়ি ও শান্তিনগরে মাদক সরবরাহ করছেন শাহাবুদ্দিনের জামাতা তমসের আলী। তামাবিল স্থলবন্দর, মুজিবনগর ও চেয়ারম্যানটিলায় মোশাররফ হোসেন সক্রিয়। এছাড়া নলজুড়ী, পুলিশফাড়ী, মধ্যবস্তি ও আশ্রয়ন এলাকায় ইয়াবার মূল সরবরাহকারী সাহাব উদ্দিন, যার বিরুদ্ধে বিভিন্ন মাদক মামলা রয়েছে।
গোয়াইনঘাট থানা পুলিশ মাদক প্রতিরোধে কাজ করলেও, জনগণের প্রশস্ত অংশের আসক্তি এবং ভয় জনিত কারণে ইয়াবা নিরসনে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। স্থানীয় মুরব্বি জানিয়েছেন, “শান্তিনগর গ্রামের মাদক ব্যবসায়ীরা সবচেয়ে সক্রিয়। প্রতিবাদ করলে উল্টো নিজের ক্ষতি হয়, আর ব্যবসায়ীরা তা কাজে লাগায়।”
গত মাসে এক উদাহরণ হলো, তামাবিলে একজন ব্যবসায়ীর অফিস থেকে মুন্না ও বোরহান নামের দুই শ্রমিককে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
স্থানীয়দের উদ্বেগ, যদি না কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তবে গোয়াইনঘাটের পুরো এলাকা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের দখলে চলে যেতে পারে।
১৫৫ বার পড়া হয়েছে