সভাপতি সানি, সম্পাদক রাজু
ঢাকায় নাটোর জেলা সমিতির নতুন কমিটি গঠন
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৪:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকায় বসবাসরত নাটোরবাসীদের সংগঠন ‘নাটোর জেলা সমিতি’র ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রাণ-আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী সানিকে সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ রাজুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত দ্বিবার্ষিক নির্বাচন ও ইফতার মাহফিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
১৯৮৬ সালে নিবন্ধিত নাটোর জেলা সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। ঢাকায় বসবাসরত নাটোর জেলার মানুষদের নিয়ে গঠিত এই সংগঠনের সদস্যরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্ট কোম্পানির সিইও শামসুল আলম মল্লিক সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক এজেডএম নাফিউল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মেহেদী হাসান নতুন কমিটির নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. সিদ্দিকুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান।
নতুন কমিটির কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন খোন্দকার আবুল কালাম। সিনিয়র সহ-সভাপতি জয়নুল আলী ও হামিদ মোল্লা। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এজেডএম নাইফুল ইসলাম, মোখলেছুর রহমান, মো. কামরুল ইসলাম, অ্যাডভোকেট মুনছুর আলম, রাশিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম এবং আমির-উজ্জামান মনি।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুর রউফ তুহিন, শাহীন শাহরিয়ার ও মাসুদুর রহমান রতন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. শামিমুর রহমান, তাসনিম দিনু পলিট, আনোয়ার হোসেন রিপন, অ্যাডভোকেট জাহেদ-উল আলম জ্যোতি, গোলাম কিবরিয়া, গোলাম মোস্তফা ও রুহুল আমিন।
এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এবি সিদ্দিক হিল্লোল এবং সহ-অর্থ সম্পাদক আব্দুস সালাম। দপ্তর সম্পাদক মোস্তফা জামান কবির, সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকসানা পারভীন রিজভী, জাহাঙ্গীর আলম ফিরোজ, আবুল হোসেন, নাইমুল সুলতান তওফিকদার, ইমদাদুর রহমান, মনিরুল ইসলাম মনির ও আব্দুল আল হাদি।
আন্তর্জাতিক সম্পাদক মেজর (অব.) আরিফুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট নুরুলী পাটোয়ারী, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার এম জাকির আহমেদ, সহ-প্রচার সম্পাদক আসিক ইবনে আফসার, মিডিয়া বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম এবং আইটি সম্পাদক ইকবাল উদ্দিনসহ মোট ৮৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে ঢাকায় কর্মরত নাটোর জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী ও সমিতির কয়েক শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
১৪৩ বার পড়া হয়েছে