সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া কাজীপাড়ায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাসী মানববন্ধনে পুরো এলাকাকে ‘মাদকমুক্ত’ ঘোষণা করে।
চাঁপাইনবাবগঞ্জের কাজীপাড়ায় ‘মাদকমুক্ত গ্রাম’ ঘোষণা
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৪:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া কাজীপাড়ায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাসী মানববন্ধনে পুরো এলাকাকে ‘মাদকমুক্ত’ ঘোষণা করে।
মানববন্ধনে বক্তারা বলেন, “ছোট্ট গ্রামে ৪-৫টি মাদকচক্রের কর্মকাণ্ড আমাদের স্বাভাবিক জীবন বিপর্যস্ত করছে। বাইরে থেকে মাদকসেবী ও ব্যবসায়ীরা এসে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা ও হেরোইন সেবন করছে, যা আমাদের সন্তানদের ভবিষ্যৎ ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।”
স্থানীয়দের অভিযোগ, বারবার আইনশৃঙ্খলা বাহিনীর নিকট অভিযোগ জানালেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। কখনো কখনো অভিযান হলেও মাদক ব্যবসায়ীরা রহস্যজনকভাবে পার পেয়ে যায়।
মানববন্ধনে এলাকার জনপ্রতিনিধি, সমাজসেবক, মসজিদের ইমামসহ গ্রামের নারী ও পুরুষ অংশ নেন। তারা একযোগে হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর সামাজিক আন্দোলন চালানো হবে। একই সঙ্গে তারা প্রজন্মকে মাদক থেকে রক্ষা করার অঙ্গীকার করেন।
১৩২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন