সর্বশেষ

জাতীয়পাটভিত্তিক আধুনিক স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
বিএনপির দুই দিনের কর্মশালা, উদ্বোধন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান
উত্তরায় গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, ১০ জন দগ্ধ
রোজার বাজারে কিছু পণ্যে স্বস্তি, বাড়তি দাম মুরগি ও মসলার
সারাদেশ১৩ বছরেও হয়নি ত্বকী হত্যার বিচার: থমকে আছে চার্জশিট
জামালপুরে জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ'র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুরে নিষিদ্ধ জাটকা ধরায় ১৭ জেলে আটক, ১৩ জনকে জরিমানা
সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৩
কোম্পানীগঞ্জে পাথর লুট ও চাঁদাবাজি: জনমনে তীব্র চাঞ্চল্য
রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা
টঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই
নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী-কন্যা হত্যা, পরে যুবকের মৃত্যু
জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় পালিত
আন্তর্জাতিকতেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ইরানের, নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত আইআরজিসির
খেলাউত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা
সারাদেশ

কোম্পানীগঞ্জে পাথর লুট ও চাঁদাবাজি: জনমনে তীব্র চাঞ্চল্য

হিলাল উদ্দিন শিপু, সিলেট
হিলাল উদ্দিন শিপু, সিলেট

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৭:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে পাথর লুট ও চাঁদাবাজির অভিযোগে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি কর্তৃক পরিচালিত অবৈধ পাথর লুটপাট ও চাঁদাবাজির অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় স্থানীয় জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এ ঘটনার প্রতিবাদে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সদ্য বহিস্কৃত ইনচার্জ এসআই কামরুল এবং নারাইনপুরের আব্দুল জলিল (৩৫) সহযোগী একজন এই চাঁদাবাজি সিন্ডিকেটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অডিওতে দেখা গেছে, পাথরবাহী বিভিন্ন গাড়ী আটক করে নিরীহ শ্রমিক ও ব্যবসায়ীদের থেকে জিম্মি পদ্ধতিতে অর্থ আদায় করা হয়েছে।

স্থানীয় বক্তারা বলেন, শাহআরেফীন টিলা, ভোলাগঞ্জ সাদা পাথর রোপওয়েসহ কালাইরাগ এলাকায় দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট অবৈধভাবে পাথর লুটপাট চালিয়ে আসছে। প্রতিবাদ করলে শ্রমিক ও ব্যবসায়ীদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মইন উদ্দিন মিলন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এমরান আলী, উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া এবং যুবদল নেতা আনসার উদ্দিন জিলানী।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে এই লোমহর্ষক ঘটনার ভাইরাল হওয়ায় জনমনে নেতিবাচক প্রভাব পড়েছে। সাবেক উপজেলা বিএনপি সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিনও অপরাধীদের সামাজিক ও প্রশাসনিক বয়কট এবং আইনের আওতায় আনার জোর দাবি জানান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, চাঁদাবাজির বিষয়টি নজরে আছে এবং তদন্তের মাধ্যমে খনিজ সম্পদ (ডিএমডি) সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় কোম্পানীগঞ্জে স্থানীয় জনগণ তীব্র উদ্বেগ প্রকাশ করেছে এবং সতর্ক নাগরিক সমাজ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন