সর্বশেষ

জাতীয়পাটভিত্তিক আধুনিক স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
বিএনপির দুই দিনের কর্মশালা, উদ্বোধন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান
উত্তরায় গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, ১০ জন দগ্ধ
রোজার বাজারে কিছু পণ্যে স্বস্তি, বাড়তি দাম মুরগি ও মসলার
সারাদেশ১৩ বছরেও হয়নি ত্বকী হত্যার বিচার: থমকে আছে চার্জশিট
জামালপুরে জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ'র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুরে নিষিদ্ধ জাটকা ধরায় ১৭ জেলে আটক, ১৩ জনকে জরিমানা
সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৩
কোম্পানীগঞ্জে পাথর লুট ও চাঁদাবাজি: জনমনে তীব্র চাঞ্চল্য
রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা
টঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই
নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী-কন্যা হত্যা, পরে যুবকের মৃত্যু
জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় পালিত
আন্তর্জাতিকতেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ইরানের, নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত আইআরজিসির
খেলাউত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা
সারাদেশ

সিলেটে কুদ্দুস বাহিনীর দাপট, জোরপূর্বক দোকান নির্মাণ

হিলাল উদ্দিন শিপু, সিলেট
হিলাল উদ্দিন শিপু, সিলেট

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৭:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে সরকারি খাস জমি জোরপূর্বক দখল করে দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মাওলানা কুদ্দুসের বিরুদ্ধে।

নির্বাচনের পরবর্তী সময়ে প্রশাসনের ব্যস্ততার সুযোগ নিয়ে তিনি ও তাঁর বাহিনী এই দখলদারিত্ব চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, জাফলং জিরো পয়েন্ট ও বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায়, যেখান থেকে পর্যটকরা জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন, সেখানে সারিবদ্ধভাবে ৮ থেকে ১০টি দোকান নির্মাণ করা হয়েছে। রাতের আঁধারে অবৈধভাবে এসব স্থাপনা তৈরি হওয়ায় সাধারণ পর্যটকদের চলাচলে বিড়ম্বনা সৃষ্টি হওয়ার পাশাপাশি জাফলংয়ের সৌন্দর্যও হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, নলজুড়ি এলাকার মৃত মুজিত মিয়ার ছেলে মাওলানা কুদ্দুস ও তাঁর বাহিনী দীর্ঘদিন ধরে জাফলংয়ের ভাসমান দোকানগুলো থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছে। এই দখলদারিত্বের পেছনে ভূমি কার্যালয়ের জনৈক কথিত এক কর্মকর্তাকে প্রায় ৭ লক্ষ টাকা ঘুষ দেওয়া হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। শুধু তাই নয়, এসব অবৈধ দোকানে চোরাচালানের পণ্য মজুত করা হয় এবং খোদ কুদ্দুস এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ইতিপূর্বে মাওলানা কুদ্দুসের চাঁদাবাজি ও দখলবাজি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও উপজেলা প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় কুদ্দুস বাহিনী আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা দ্রুত এই অবৈধ দখল উচ্ছেদ ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে মাওলানা কুদ্দুসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ভূমি অফিসের কেউ এর সাথে জড়িত আছে কি না তা আমার জানা নেই। তবে যারা সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বর্তমানে জরুরি কাজে ঢাকায় ছুটিতে রয়েছেন বলে জানা গেছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দখল বা চাঁদাবাজির সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাফলংয়ের সৌন্দর্য রক্ষা এবং সাধারণ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর অভিযান প্রত্যাশা করছেন সচেতন মহল।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন