সারাদেশ
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনের খেলার শুভ উদ্বোধন করা হয়েছে বান্দরবানে।
বান্দরবানে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা শুরু
মো.আরিফ, বান্দরবান
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনের খেলার শুভ উদ্বোধন করা হয়েছে বান্দরবানে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, যিনি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সূচনা ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ)-এর আহ্বায়ক জাবেদ রেজা। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, ফুটবলপ্রেমী এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং দেশের ফুটবলের ভবিষ্যৎ শক্তিশালী করতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্বোধনী পর্বের পরে প্রতিযোগিতার প্রথম ম্যাচ মাঠে গড়ায়। কর্ণফুলী জোনের বিভিন্ন জেলার অনূর্ধ্ব-১৭ দল অংশগ্রহণ করছে এ প্রতিযোগিতায়।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন