সর্বশেষ

জাতীয়ব্যাংক একীভূত চলবে, খেলাপি ঋণ আদায়ে বিকল্প পদক্ষেপের পরামর্শ গভর্নরের
জনগণের ম্যান্ডেটকে আদালতে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়: নাহিদ ইসলাম এমপি
মাদক, মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে হাসনাত
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
সারাদেশহোলি উৎসবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে
বরগুনায় শ্রীকৃষ্ণের দোল উৎসবে রঙের উচ্ছ্বাস
মাগুরায় দোল পূর্ণিমায় রঙের উৎসব, ভক্তদের ঢল
আন্তর্জাতিকইরানের পাল্টা হামলায় সৌদি আরব ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু
সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনস্যুলেটে কেউ আসবেন না: মার্কিন দূতাবাস
খেলাসালমানদের ৫০ লাখ রুপি জরিমানাকে ‘সংকীর্ণ মানসিকতা’ বললেন আফ্রিদি
সারাদেশ

চুয়াডাঙ্গায় ক্রয় ভাওচার না রাখায় শোরুমে ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গা শহরের বাদুরতলায় এক পোশাকের শোরুমকে ক্রয় ভাওচার না রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে জানানো হয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বাদুরতলা ও নিউমার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো: রবিউল ইসলামের কাপড়ের শোরুম (বন্ড) থেকে আমদানীকৃত কাপড়ের ক্রয় ভাওচার দেখাতে না পারায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শোরুম মালিককে আগামী ৩ দিনের মধ্যে ক্রয়কৃত কাপড়ের ভাওচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিন অভিযানের সময় পবিত্র মাহে রমজান উপলক্ষে শহরের কাপড় ও কসমেটিকসের দোকানগুলোও তদারকি করা হয়। যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ বা মানহীন পণ্য বিক্রি না করার ব্যাপারে দোকানিদের সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতি ও নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ক্যাব প্রতিনিধি এবং পুলিশের একটি টীম।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন