সর্বশেষ

জাতীয়ব্যাংক একীভূত চলবে, খেলাপি ঋণ আদায়ে বিকল্প পদক্ষেপের পরামর্শ গভর্নরের
জনগণের ম্যান্ডেটকে আদালতে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়: নাহিদ ইসলাম এমপি
মাদক, মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে হাসনাত
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
সারাদেশহোলি উৎসবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে
বরগুনায় শ্রীকৃষ্ণের দোল উৎসবে রঙের উচ্ছ্বাস
মাগুরায় দোল পূর্ণিমায় রঙের উৎসব, ভক্তদের ঢল
আন্তর্জাতিকইরানের পাল্টা হামলায় সৌদি আরব ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু
সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনস্যুলেটে কেউ আসবেন না: মার্কিন দূতাবাস
খেলাসালমানদের ৫০ লাখ রুপি জরিমানাকে ‘সংকীর্ণ মানসিকতা’ বললেন আফ্রিদি
অর্থনীতি

ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে: গভর্নর মোস্তাকুর রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর মোস্তাকুর রহমান। একই সঙ্গে তিনি খেলাপি ঋণ আদায়ে বিদ্যমান সব ধরনের বিকল্প পদক্ষেপ গ্রহণ এবং বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো নিয়মের মধ্যে থেকে পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গে বৈঠকে গভর্নর এসব নির্দেশনা দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে নতুন গভর্নরকে একীভূতকরণের পটভূমি ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়। পরে তিনি সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি আমানত সংগ্রহ বাড়ানো, খেলাপি ঋণ পুনরুদ্ধারে কঠোর ও বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং ঋণগ্রহীতা শিল্পকারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জানানো হয়, একীভূত ব্যাংকগুলোর জন্য শিগগিরই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হবে। বর্তমানে পাঁচ ব্যাংকেই প্রশাসক হিসেবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

গত বৃহস্পতিবার গভর্নর হিসেবে দায়িত্ব নেন মোস্তাকুর রহমান। এর আগে সাবেক গভর্নর আহসান এইচ মনসুর-কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে আহসান এইচ মনসুর দুর্বল ব্যাংক একীভূতকরণসহ বিভিন্ন সংস্কার উদ্যোগ নেন। সরকার ও গভর্নর পরিবর্তনের প্রেক্ষাপটে এসব উদ্যোগের ধারাবাহিকতা নিয়ে আলোচনা তৈরি হলেও নতুন গভর্নর স্পষ্ট করেছেন যে সংস্কার কার্যক্রম চলবে।

সংশ্লিষ্টরা জানান, একীভূতকরণের আওতায় থাকা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই পাঁচ ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে।

জানা গেছে, পূর্ববর্তী সরকারের আমলে বিশেষ করে কয়েকটি ইসলামী ধারার ব্যাংক বড় ধরনের আর্থিক অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির শিকার হয়। এর ফলে বিপুল পরিমাণ ঋণ খেলাপিতে পরিণত হয় এবং ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে।

রাজধানীর মতিঝিলে সেনাকল্যাণ ভবনে নতুন সম্মিলিত ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদও নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, একীভূতকরণ প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়ন এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণই এখন ব্যাংক খাতের স্থিতিশীলতা ফেরানোর প্রধান চ্যালেঞ্জ।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন