বরগুনার এমপি মো. নুরুল ইসলাম চিফ হুইপ মনোনীত, আনন্দ মিছিল
সোমবার, ২ মার্চ, ২০২৬ ৪:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
বরগুনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. নুরুল ইসলাম মণি জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মনোনীত হওয়ায় জেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনা সদর, বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলায় পৃথক আনন্দ মিছিল বের করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সচিবালয়ের মানবসম্পদ-১ শাখার সচিব কানিজ মওলার স্বাক্ষরিত চিঠিতে মো. নুরুল ইসলাম মণিকে চিফ হুইপ হিসেবে মনোনীত করার ঘোষণা দেওয়া হয়।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে জেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতারা বলেন, মো. নুরুল ইসলাম মণি জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় তারা আনন্দিত ও গর্বিত। তারা এ মনোনয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।
১৬৩ বার পড়া হয়েছে