সারাদেশ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় কৃষিজমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
জাফলং-এ বালু উত্তোলনবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড
রাজু বিশ্বাস, সিলেট
রবিবার, ১ মার্চ, ২০২৬ ৩:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় কৃষিজমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (১ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে দু’জনকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
প্রশাসন সূত্রে জানা গেছে, বালু লোড-আনলোডের সময় ঘটনাস্থল থেকে ২টি পেলোডার, ১টি ট্রাক এবং প্রায় ৪০০ ঘনফুট বালু জব্দ করা হয়। এছাড়া কৃষিজমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত করে পরিচালিত অবৈধ বালু উত্তোলন সাইটে থাকা আরও ৫টি মেশিন বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও বসতভিটা রক্ষায় এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১৩০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন