নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিয়াকত, সম্পাদক রহিম
রবিবার, ১ মার্চ, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। সভায় ২০২৬-২০২৭ সালের জন্য দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
নবগঠিত কমিটিতে বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খান সভাপতি এবং এস.এ টিভির নোয়াখালী প্রতিনিধি আবদুর রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সাধারণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, সহ-সভাপতি জিটিভির নোয়াখালী প্রতিনিধি বিকাশ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল ও একুশে টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আরেফিন শাকিল, সাংগঠনিক সম্পাদক মাই টিভির নোয়াখালী প্রতিনিধি ইউনূস শিকদার বাহার, কোষাধ্যক্ষ চ্যানেল এস’র নোয়াখালী প্রতিনিধি শাহাদাত বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্টার নিউজের নোয়াখালী প্রতিনিধি গোলাম কিবরিয়া রাহাত, দপ্তর সম্পাদক গ্লোবাল টিভির স্টাফ রিপোর্টার আবু রায়হান সরকার এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে এখন টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি নাসিম শুভ, মোহনা টেলিভিশনের প্রতিনিধি ফিরোজ উদ্দিন ও এশিয়ান টিভির নোয়াখালী প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেল নির্বাচিত হয়েছেন।
ইফতার মাহফিলের পূর্বে জেলায় কর্মরত সকল সাংবাদিক, প্রয়াত সাংবাদিক এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
১০৫ বার পড়া হয়েছে