সর্বশেষ

জাতীয়কাতার, আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
সারাদেশকুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, ভাঙচুর-লুটপাট ২০ বাড়িতে
আন্তর্জাতিকহামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলায় নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত হয়েছেন: ইরান
খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে জানালেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলার দাবি
খেলানাটকীয় জয়ের পরও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড
আন্তর্জাতিক

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, এক বাংলাদেশিসহ আহত কয়েকজন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১ মার্চ, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় বিমানবন্দরের টার্মিনাল–১ এর একটি অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আহত বাংলাদেশি কর্মীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

কুয়েতে বাংলাদেশের দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, প্রাথমিক তথ্যে একজন বাংলাদেশি এই হামলায় আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দূতাবাস তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছে এবং প্রয়োজনীয় সহায়তার প্রস্তুতি রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ও Kuwait Times-এর খবরে বলা হয়, ড্রোনটি বিমানবন্দরের একটি অংশে আঘাত হানার পরপরই জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয় এবং সাময়িক সময়ের জন্য উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়।

কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি জানান, হামলার সঙ্গে সঙ্গেই পূর্বনির্ধারিত জরুরি নিরাপত্তা প্রটোকল কার্যকর করা হয়। পরে পুরো এলাকা নিরাপদ ঘোষণা করা হয়েছে এবং ধাপে ধাপে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হচ্ছে।

কুয়েত সরকার এ ঘটনাকে ‘কাপুরুষোচিত নাশকতা’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে ব্যাপক তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে।

এ ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলা এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হামলার পর সাধারণ যাত্রী ও বিমানবন্দর সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিলেও কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন