সর্বশেষ

জাতীয়কাতার, আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
সারাদেশকুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, ভাঙচুর-লুটপাট ২০ বাড়িতে
আন্তর্জাতিকহামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলায় নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত হয়েছেন: ইরান
খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে জানালেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলার দাবি
খেলানাটকীয় জয়ের পরও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড
জাতীয়

মধ্যপ্রাচ্যের ৬ দেশে প্রবাসীদের সতর্কবার্তা দিল বাংলাদেশ দূতাবাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১ মার্চ, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে লেবানন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ইরাকে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে সংশ্লিষ্ট দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাসগুলো।

শনিবার প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের সামরিক স্থাপনা ও সংঘাতপূর্ণ এলাকা থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অতিপ্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া, নিরাপদ স্থানে অবস্থান করা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। জমায়েত, সভা-সমাবেশ এড়িয়ে চলতেও বলা হয়েছে।

দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়, গুজব ছড়ানো বা ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান পরিস্থিতির ছবি বা ভিডিও আপলোড করা সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থী হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

প্রবাসীদের নগদ অর্থ, পাসপোর্ট, স্থানীয় আইডি কার্ড, স্বাস্থ্য কার্ড বা হেলথ ইনস্যুরেন্স, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, শুকনো খাবার ও পানি হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিজ নিজ দেশের সরকারের নির্দেশনা মেনে চলা এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

লেবাননে বাংলাদেশ দূতাবাস বিশেষভাবে দক্ষিণ ও পশ্চিমাঞ্চল (বেক্কা ভ্যালি) এবং রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল (দাহিয়ে) ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসীদের বাড়তি সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে। রাতের বেলায় অপ্রয়োজনে বাইরে না বের হওয়া এবং সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি যোগাযোগ

যেকোনো প্রয়োজনে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটের হটলাইন নম্বর ও ই-মেইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

লেবানন: ফ্রন্টডেস্ক (হোয়াটসঅ্যাপ) ৭১২১৭১৩৯, হেল্পলাইন ৮১৭৪৪২০৭, হটলাইন ৭০৬৩৫২৭৮
কাতার: হটলাইন +৯৭৪ ৩৩৩৬২০০০, ই-মেইল: mission.doha@mofa.gov.bd
সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি): +৯৭১ ৫৬ ৬১১ ৭২১৫, +৯৭১ ০২ ৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২, +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬; ই-মেইল: mission.abudhabi@mofa.gov.bd
সংযুক্ত আরব আমিরাত (দুবাই): +৯৭১ ৫০ ৮১৬ ৮২৫৩, +৯৭১ ৫০ ৮১৬ ৮৩৬৩; ই-মেইল: mission.dubai@mofa.gov.bd
বাহরাইন: হেল্পলাইন +৯৭৩ ৩৩৩৭৫১৫৫; ই-মেইল: mission.manama@mofa.gov.bd
কুয়েত: হটলাইন +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১; ই-মেইল: mission.kuwait@mofa.gov.bd
ইরাক: হটলাইন (হোয়াটসঅ্যাপ) +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০; ই-মেইল: mission.baghdad@mofa.gov.bd

দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রয়োজন হলে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন