শজিমেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
রবিবার, ১ মার্চ, ২০২৬ ১:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘদিনের প্রত্যাশার পর শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল-এর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে একটি শক্তিশালী, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক অ্যালামনাই প্ল্যাটফর্ম গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুকে আহ্বায়ক এবং ডা. মু. জহুরুল হককে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. জিয়াউর রহমান জিয়া, ডা. আ খ ম আনোয়ার হোসেন মুকুল ও ডা. মো. সারোয়ার হোসেন।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন ডা. মো. আনিসুর রহমান, ডা. জহিরুল ইসলাম জহির, ডা. আহছানুল কবীর, ডা. রাশেদুল হাসান রিপন, ডা. এম এম নাসিমুজ্জামান ও ডা. আমিনুর রহমান হীরা।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পেশাগত সহযোগিতা জোরদার, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
১৩৪ বার পড়া হয়েছে