সর্বশেষ

জাতীয়দেশ এডভান্স হয়ে গেছে, ভুল করলে খেসারত, ১৭ বছর লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী
অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
ভারতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু
সারাদেশগোপালগঞ্জে ছিনতাইকৃত তিনটি ইজিবাইকসহ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
মোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
নাটোরের নলডাঙ্গায় যুবদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চারজন গ্রেফতার
আন্তর্জাতিকহামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত, স্কুলে শিক্ষার্থী নিহতের সংখ্যা বেড়ে ৫১
পাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

নাটোরের নলডাঙ্গায় যুবদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চারজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নাটোর
স্টাফ রিপোর্টার, নাটোর

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় বৃহস্পতিবার বিকেলে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে নলডাঙ্গা থানা পুলিশ। স্থানীয়রা জানান, কথাকাটাকাটির পর উভয় পক্ষই ধারালো অস্ত্র ব্যবহার করে একে অপরের উপর হামলা চালায়।

আহতদের মধ্যে রয়েছেন পিপরুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরব আলী ও তার পরিবারের তিনজন। সংঘর্ষে প্রতিপক্ষ দলের সহ-সভাপতি লিটন ও রিপনসহ অন্তত তিনজনও আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রিপনের দুই আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে, আরব আলীও রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের নাটোর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পিপরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিঠুন কুমার দেব বলেন, “ঘটনাটি রাজনৈতিক নয়, এটি পারিবারিক শত্রুতার কারণে সংঘটিত হয়েছে।” জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিমও এ সংঘর্ষকে রাজনৈতিক দাবি নয়, বরং পারিবারিক ঝামেলা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “উভয় পরিবারের মধ্যে এটি তৃতীয় দফার সংঘর্ষ। দোষ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর বাঁশভাগ পূর্বপাড়ার মৃত আব্দুল করিম ব্যাপারির ছেলে মোঃ আনসার ব্যাপারী নলডাঙ্গা থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মোঃ হযরত আলী সরদার, খাদিজা বেগম ও মরিয়ম খাতুনকে আটক করে।

এছাড়া জেলা যুবদলের স্বাক্ষরিত প্যাডে পিপরুল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ লিটন এবং সাংগঠনিক সম্পাদক আরব আলীকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্যাডে আরও উল্লেখ করা হয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। জেলা যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক বজায় রাখবেন না।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, “মামলা দায়েরের পর রাতেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।”

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন