সর্বশেষ

সারাদেশ

কলারোয়ায় ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, জনতার হাতে আটক মিলন হোসেন

স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা  

রবিবার, ১ মার্চ, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার সময় জনতার হাতে এক প্রতারক আটক হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন হোসেন (৪৫), কেরালকাতা গ্রামের আব্দুল মালেকের পুত্র, ফ্যামিলি কার্ড দেওয়ার নামে বিভিন্ন দরিদ্র মহিলার কাছ থেকে ছবি ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সংগ্রহ করছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তরপাড়া থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জরুল ইসলাম জানান, সাতক্ষীরা জেলায় সরকারি কোনো ফ্যামিলি কার্ড বিতরণের নির্দেশনা না থাকলেও মিলন হোসেন এলাকার ৫২ জন দরিদ্র মহিলার কাছ থেকে নগদ অর্থসহ ছবি ও এনআইডি কার্ড সংগ্রহ করেছেন। প্রথমে নিজের দোষ অস্বীকার করলেও পরে চাপের মুখে ঘটনা স্বীকার করেন এবং ঘর থেকে এসব নথি উদ্ধার করা হয়।

হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর আলী জানান, স্থানীয়রা চাইলে পুলিশে হস্তান্তর করা যেত, কিন্তু জনতার অনুরোধে তাকে পরিবারের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা জহুরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত মিলন হোসেন একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি; তিনি অগ্রবর্তী সময়ে হত্যা ও মাদকসহ বিভিন্ন মামলায় জেলও খেটেছেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ.এম শাহিন জানিয়েছেন, অভিযোগ পেয়েছে, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন