সর্বশেষ

জাতীয়অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
ভারতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু
সারাদেশগোপালগঞ্জে ছিনতাইকৃত তিনটি ইজিবাইকসহ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
মোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
নাটোরের নলডাঙ্গায় যুবদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চারজন গ্রেফতার
আন্তর্জাতিকহামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত, স্কুলে শিক্ষার্থী নিহতের সংখ্যা বেড়ে ৫১
পাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

ময়মনসিংহে বায়োজিনের ২০তম শাখার উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে ময়মনসিংহে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখা। আধুনিক স্কিনকেয়ার ট্রিটমেন্ট, শতভাগ অথেনটিক ডার্মোকসমেটিকস এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ — সবকিছুই এখন ময়মনসিংহ শহরেই এক ছাদের নিচে মিলবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সারদা ঘোষ সড়কের ‘পারভেজ টাওয়ার’-এর চতুর্থ তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন শাখার উদ্বোধন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী, কনটেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে বায়োজিনের ওয়ার্ল্ড-স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ও নির্দিষ্ট অথেনটিক ডার্মোকসমেটিক পণ্যের সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যা সিনহা সাহা মিম জানান, "বায়োজিনের সঙ্গে তিনি শুরু থেকেই যুক্ত। তাদের ইনোভেশন ও বিশ্বমানের স্কিনকেয়ার সেবা বিদ্যা সিনহা সাহা মিমকে সবসময় মুগ্ধ করেছে। দেশের বাইরে এবং দেশে — দুই জায়গাতেই মানের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই; বরং বায়োজিনের সেবা অনেক বেশি সাশ্রয়ী। ময়মনসিংহের মানুষও এই সেবা পেয়ে সন্তুষ্ট হবেন বলে আত্মবিশ্বাসী বিদ্যা সিনহা সাহা মিম।"

প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) সাইফুল ইসলাম রাসেল বলেন, দীর্ঘদিন ধরে বিজ্ঞানসম্মত উপায়ে ত্বক ও চুলের যত্ন প্রদান করে আসছে বায়োজিন। ময়মনসিংহে নতুন শাখা চালুর মাধ্যমে বিভাগের বাসিন্দাদের জন্য বিশ্বমানের সেবা আরও সহজলভ্য হলো। তিনি বলেন, বায়োজিনের স্কিনকেয়ার সেবা নির্ভর করে বৈজ্ঞানিক ডেটা, গবেষণা, ত্বক ও চুলের ধরন ও প্রয়োজনের ওপর। প্রতিটি গ্রাহকের ত্বকের ধরন বিশ্লেষণ করে পৃথক সমাধান প্রদান করা হয়।

স্কিনকেয়ার খাত এখন এআই যুগে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, অনেকেই অনুমাননির্ভর পণ্য ব্যবহার করে বিভ্রান্ত হন। কার ত্বকের ধরন কী, কোন পণ্য উপযোগী, ঘরোয়া রেমেডি কতটা নিরাপদ — এমন নানা প্রশ্নের বৈজ্ঞানিক সমাধান দিতেই বায়োজিন চালু করেছে দেশের প্রথম অনলাইন ‘ডার্মাস্ক্যান এআই স্কিন অ্যানালাইজার’। বায়োজিনের ওয়েবসাইট (https://bioxin.com/) ভিজিট করে যে কেউ বিনামূল্যে স্কিন টেস্টসহ বিস্তারিত তথ্য পেতে পারেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও বায়োজিন কসমেসিউটিক্যালস উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘বেস্ট অফ বেস্ট রিভিউ অ্যাওয়ার্ড-২০২৬’-এ প্রতিষ্ঠানটি বাংলাদেশের সেরা স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে পুরস্কৃত হয়েছে। এছাড়া যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-২০২৫-এ ‘মোস্ট ইনোভেটিভ কসমেসিউটিক্যালস ব্র্যান্ড ইন বাংলাদেশ’ খেতাব অর্জন করেছে বায়োজিন।

স্কিনকেয়ার শিল্পে বিশেষ অবদান ও উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক গণমাধ্যম — বিজনেস ইনসাইডার, উইমেন্স ইনসাইডার, ইয়াহু ফাইন্যান্স, এপি, এবিসি ও ফক্স নিউজসহ বিভিন্ন প্ল্যাটফর্মেও বায়োজিনের কার্যক্রম প্রশংসিত হয়েছে।

ময়মনসিংহে ২০তম শাখার উদ্বোধনের মাধ্যমে বায়োজিন কসমেসিউটিক্যালস ত্বক ও চুলের ব্যক্তিকেন্দ্রিক, নিরাপদ এবং বিজ্ঞানভিত্তিক সেবাকে দেশের আরও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন