সর্বশেষ

জাতীয়অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
ভারতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু
সারাদেশগোপালগঞ্জে ছিনতাইকৃত তিনটি ইজিবাইকসহ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
মোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
নাটোরের নলডাঙ্গায় যুবদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চারজন গ্রেফতার
আন্তর্জাতিকহামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত, স্কুলে শিক্ষার্থী নিহতের সংখ্যা বেড়ে ৫১
পাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

গোপালগঞ্জে ছিনতাইকৃত তিনটি ইজিবাইকসহ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে অভিযান চালিয়ে ছিনতাইকৃত তিনটি ইজিবাইক উদ্ধার এবং ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরতলীর কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার একটি অটো হাউজে অভিযান চালিয়ে এসব ইজিবাইক জব্দ করা হয়।

পুলিশ জানায়, মাদারীপুর জেলার রাজৈর থানার টেকেরহাট এলাকায় গত ১৬ ফেব্রুয়ারি অতিরিক্ত ভাড়ার প্রলোভন দেখিয়ে এক ইজিবাইক চালকের যানবাহন ছিনতাই করা হয়। ফাঁকা স্থানে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে চালকের কাছ থেকে ইজিবাইক ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মাদারীপুরের শিবচর এলাকা থেকে রুবেল শেখ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকা থেকে সেতু বিশ্বাস (২২) নামে অপর এক সদস্যকে আটক করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা এলাকায় ‘বিটু অ্যান্ড জাহেরা অটো হাউজ’-এ অভিযান চালিয়ে ছিনতাইকৃত তিনটি ইজিবাইক উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটির এক কর্মচারী পালিয়ে যায় বলে জানা গেছে।

পুলিশের দাবি, সংশ্লিষ্ট অটো হাউজের কর্মচারী মালিককে না জানিয়ে চোরাই ইজিবাইক কেনাবেচায় জড়িত ছিলেন। এ কারণে মালিককে আসামি না করে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। জব্দকৃত ইজিবাইক ও গ্রেফতারকৃতদের মাদারীপুর থানায় নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইজিবাইক মেরামতের আড়ালে চোরাই ইজিবাইক কেনাবেচা চলছিল। বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে উচ্চমূল্যে এসব ইজিবাইক বিক্রি করা হতো বলেও দাবি করেন তারা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন