সর্বশেষ

জাতীয়দেশ এডভান্স হয়ে গেছে, ভুল করলে খেসারত, ১৭ বছর লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী
অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
ভারতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু
সারাদেশগোপালগঞ্জে ছিনতাইকৃত তিনটি ইজিবাইকসহ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
মোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
নাটোরের নলডাঙ্গায় যুবদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চারজন গ্রেফতার
আন্তর্জাতিকহামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত, স্কুলে শিক্ষার্থী নিহতের সংখ্যা বেড়ে ৫১
পাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

দৌলতপুরে দুই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা

আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)
আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া)

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা উপজেলার যোগাযোগ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ সড়কের প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

শনিবার দুপুর ২টার দিকে আল্লার দর্গা বাজার থেকে জয়ভোগা মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত গ্রামীণ জনপদের সড়ক ব্যবস্থার উন্নয়নই আমার মূল অগ্রাধিকার। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আরিফ আহম্মেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুবুর রহমান, বিএনপি নেতা শফিউল ইসলাম মিন্টু লস্করসহ হোগলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

​এর আগে সকাল ১০ টার দিকে ১ নং প্রাগপুর ইউনিয়নের নতুন বিলগাথুয়া হাট সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়।

দীর্ঘদিন ধরে এই সড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ থাকায় স্থানীয়রা যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মো. আজমল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সোনা মেম্বার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং অবসরপ্রাপ্ত পুলিশ সুপার গোলাম মোস্তফাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

​সংশ্লিষ্টদের মতে, এই দুটি সড়ক প্রকল্পের কাজ শেষ হলে দৌলতপুর উপজেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহনে ব্যয় ও সময় কমবে, যা স্থানীয় বাজার ব্যবস্থায় গতি আনবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

​উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও উল্লাস লক্ষ্য করা গেছে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন