সর্বশেষ

জাতীয়অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
সারাদেশগোপালগঞ্জে ছিনতাইকৃত তিনটি ইজিবাইকসহ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
মোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
নাটোরের নলডাঙ্গায় যুবদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চারজন গ্রেফতার
আন্তর্জাতিকপাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

গাজীপুরে দুই স্থানে দগ্ধ মরদেহ উদ্ধার, এক জন মাদ্রাসাছাত্র

মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর
মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের দুইটি পৃথক এলাকা থেকে আগুনে পোড়ানো দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন ১৪ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী, অন্যজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাগুলোকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার-বরমি সড়কের বিন্দাবন এলাকার গজারি বনের ভেতর অজ্ঞাতনামা এক যুবকের দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহতের বয়স আনুমানিক ২০ বছর বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

অন্যদিকে, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ফকিরা গার্মেন্টস এলাকার একটি বাড়ির পেছনের ঝোপঝাড় থেকে মাহবুব ইসলাম রনি (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন আগে নিখোঁজ হওয়ার পর থেকে তাকে খুঁজছিল পরিবার। স্থানীয়দের ভাষ্য, শনিবার দুপুরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রনির মা অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি দাদা-দাদির কাছে বড় হচ্ছিলেন।

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন জানান, শ্রীপুর ও ভবানীপুর এলাকা থেকে দুইটি দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার পর মরদেহে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন