মুন্সীগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে মারামারি'র অভিযোগ,আহত ২
রবিবার, ১ মার্চ, ২০২৬ ১:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার দক্ষিণ রামগোপালপুর এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে মারামারি'র ঘটনার অভিযোগ উঠেছে। এবিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় ৪জনের বিরুদ্ধে ভুক্তভোগী মো. নাছির উদ্দিন লিখিত অভিযোগ দায়ের করেন।
শনিবার ( ২৮ জানুয়ারি) দেড়টার দিকে দক্ষিণ রামগোপালপুর বায়তুল আমান জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এতে দক্ষিণ রামগোপালপুর এলাকার মৃত আব্দুল হাশেমের ছেলে মো.নাছির উদ্দিন (৫৫) ও মো. বাবুল (৫৮) গুরুতর আহত হয়। তারা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ রামগোপালপুর এলাকার মো. নাছির উদ্দিন সাথে প্রতিবেশী মো. বারেক গংদের সাথে দীর্ঘদিন যাবত পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। প্রতিপক্ষ জোরপূর্বক তাদের পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারা করে আসছে।
২৮ফেব্রুয়ারি দেড়টার দিকে বায়তুল আমান জামে মসজিদ থেকে মো. নাছির উদ্দিন ও তার ভাই মো. বাবুল জোহরের নামাজ আদায় করে বের হওয়ার সময় তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ২জন গুরুতর আহত হয়। তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসেন পরিবার।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন,লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৩৪ বার পড়া হয়েছে