সর্বশেষ

জাতীয়অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
সারাদেশগোপালগঞ্জে ছিনতাইকৃত তিনটি ইজিবাইকসহ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
মোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
নাটোরের নলডাঙ্গায় যুবদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চারজন গ্রেফতার
আন্তর্জাতিকপাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৭, রিমান্ড আবেদন

মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নূরাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। একই সময় ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে অপর আসামি হযরত আলীকেও গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে গত দুই দিনে মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হলো। নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় নয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

শনিবার সকালে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে। এজাহারে উল্লেখিত চারজন ধর্ষণ-সংশ্লিষ্ট আসামি এবং গ্রাম্য সালিশে সহায়তাকারী তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বাকি দুই আসামিকেও দ্রুত আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তারের সময় প্রধান আসামি নূরা পার্শ্ববর্তী দেশ ভারতে পালানোর পরিকল্পনার কথা জানিয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার গ্রেপ্তার হওয়া পাঁচ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত আগামী ১ মার্চ রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। শনিবার দুপুরে প্রধান আসামি নূর মোহাম্মদ নূরা ও হযরত আলীকেও আদালতে সোপর্দ করে তাদের বিরুদ্ধেও ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কিশোরী আমিনাকে তার বাবার কাছ থেকে নূরার নেতৃত্বাধীন একটি চক্র জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার ময়নাতদন্ত শেষে মহিষাশুরা ইউনিয়নের কোতালীরচর কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। শুক্রবার রাতে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়।

ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মাধবদী ও নরসিংদী এলাকায় মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন