সর্বশেষ

জাতীয়অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
সারাদেশঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
রূপগঞ্জ-এ বকেয়া বেতন নিয়ে মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, তীব্র যানজট
নেত্রকোণায় এসি বিস্ফোরণে দোকানে আগুন, ব্যবসায়ী রাজু সাহা গুরুতর দগ্ধ
মহিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে মারধরের অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় অজ্ঞাত
পাবনায় পৃথক স্থান থেকে দাদী-নাতনির মরদেহ উদ্ধার
ফেনীতে কুড়িয়ে পাওয়া ৭ লাখ টাকা ফেরত দিলেন নিরাপত্তাকর্মী
আন্তর্জাতিকপাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

প্রথমবারের মতো নিজ জেলায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল প্রথমবারের মতো নিজের নির্বাচনী জেলা পরিদর্শনে এসেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি নাটোর সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে অংশ নেন। সভায় তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, “চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত নাটোর গড়তে যা প্রয়োজন, তাই করা হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা অত্যন্ত জরুরি। জনপ্রতিনিধি হিসেবে একার পক্ষে সব উন্নয়ন সম্ভব নয়, তাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন করা যাবে।”

তিনি আরও জানান, নাটোরের চারটি সংসদীয় আসনের উন্নয়ন সমানভাবে করা হবে। একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ নাটোর গড়তে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে। বিশেষ করে যুবক ও নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। উত্তরাঞ্চলের কৃষিপ্রধান এই জেলায় কৃষির উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং কৃষকদের ভাগ্যোন্নয়নের মাধ্যমে সারাদেশে কৃষি সমৃদ্ধি বাস্তবায়নই সরকারের লক্ষ্য।

প্রতিমন্ত্রী বলেন, “এই উন্নয়ন কার্যক্রম একদিনে বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য সময় প্রয়োজন। আমি জনগণের সেবক হিসেবে জীবনের বাকি সময় আপনাদের সঙ্গে নিয়েই কাজ করে যেতে চাই।”

ফ্যামিলি কার্ড সম্পর্কে তিনি জানিয়েছেন, “ফ্যামিলি কার্ড হচ্ছে একটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য। সার্বজনীন প্রকল্প হিসেবে এ কার্ডটি পরিবারের নারী প্রতিনিধির নামে হবে। অবস্থান ভেদে আমরা সবাই পাবো। এ কার্ডের নির্দিষ্ট কোন গ্রæপ থাকবে না। যাদের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তাদের আর অন্য কোন কার্ড দেওয়া হবে না।”

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান, সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফিনসহ জেলার বিভিন্ন সরকারি দফতরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (১ মার্চ) পর্যন্ত দুই দিনের সরকারি সফরে নাটোরে অবস্থান করবেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন