মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরানের রাজধানী তেহরান-এর বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলার পর মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে।
এ কারণে শহরে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে এবং দ্রুত ইন্টারনেট ব্যবস্থাতেও প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা আল জাজিরা-কে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান চালিয়েছে।
ইরানের পুরো আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র মজিদ আকহাভান মেহের সংবাদ সংস্থাকে বলেছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আকাশসীমা বন্ধ থাকবে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে তেহরানে নেই। তাঁকে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। এই তথ্য জানিয়েছে একটি সরকারি কর্মকর্তা রয়টার্স আজ শনিবার।
ইরানের রাষ্ট্রসংবাদ সংস্থা আইআরএনএ প্রেসিডেন্ট দপ্তরের এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ অক্ষত এবং নিরাপদ আছেন।
এর আগে তেহরানের অত্যন্ত সুরক্ষিত পাস্তুর এলাকা তে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই এলাকায় প্রেসিডেন্টের অফিস এবং সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। হামলার পর দ্রুতই প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আজ শনিবার ভোরে ইরেলস ইরানে হামলা চালায়। ইসরায়েল এই হামলাকে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ (প্রি-এম্পটিভ অ্যাটাক) হিসেবে উল্লেখ করেছে।
এরপর তেহরানের উত্তর ও পূর্বাঞ্চলে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি-এর বরাতে বিবিসি-এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে বিস্ফোরণের খবর শহরের বিভিন্ন অংশ থেকে পাওয়া গেছে। তবে এই বিস্ফোরণের উৎস ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।
১১৭ বার পড়া হয়েছে