ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ। এছাড়া উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন এবং সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
১২৪ বার পড়া হয়েছে