সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী আমীর খসরু
৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনায় জাতি গঠনে এগিয়ে যাব : ফখরুল
১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন : ডা. এ জেড এম জাহিদ
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
জনগণের আস্থা চাইলেন প্রতিমন্ত্রী টুকু, উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশকারাগারেই নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভীকে
রাজশাহীর চারঘাটে নিজ দলের বিরোধে বিএনপি নেতা নিহত
নিজের পিস্তলের গুলিতে নাটোরে এসআই আহত, তদন্তে পুলিশ
নরসিংদীতে কিশোরী ধর্ষণ–হত্যা: বিএনপি নেতা বহিষ্কার, আরও ৩ জন গ্রেপ্তার
রাজশাহীতে কোচিং সেন্টারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, পরিচালক গ্রেপ্তার
গাইবান্ধায় মানবতার নিরাপত্তাবলয় গড়ছে ‘গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা’
বেনাপোল বন্দরে ১১ দিনে ৩২২০ টন মোটা চাল আমদানি
গুরুদাসপুরে হাট ইজারা নিয়ে উত্তেজনা: চাঁদা দাবির যুবদল নেতার বিরুদ্ধে
নাটোরে অভিযানে ৬শ' পিস ইয়াবা ও হেরোইনসহ নারী গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর ভস্মীভূত
নলডাঙ্গায় যুবদলের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৬
এনায়েতপুরে কবরস্থান মাদ্রাসা এতিমখানায় ডিএসএফ’র খাদ্য সহায়তা
বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

ফরিদপুরে পৌরসভা নির্বাচনের দৌড়ঝাপ শুরু, প্রার্থীরা চূড়ান্ত প্রস্তুতিতে

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে পৌরসভা মেয়র নির্বাচনের প্রস্তুতি ও আলোচনার ধাপ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই শহরের বিভিন্ন এলাকায় পোষ্টার ও ব্যানার ঝুলানো হয়েছে, যা প্রার্থীদের আগ্রহ ও প্রস্তুতির প্রমাণ। চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সভা পর্যন্ত, পৌরবাসী কাকে ভোট দেবেন সেই বিষয়ে ব্যাপক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।

শহরে পৌরমেয়র পদে আগ্রহী বিএনপি প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরীয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, এবং মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহম্মেদ তাবরীজ। এছাড়া জেলার ভাঙ্গা, বোয়ালমারী, মধুখালী ও নগরকান্দা পৌরসভাতেও সম্ভাব্য প্রার্থীদের নাম শোনা যাচ্ছে।

জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরীয়া স্বপন জানান, “দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত থাকার কারণে জনগণের জন্য কিছু করার আগ্রহ সবসময়ই রয়েছে। ফরিদপুরের সচেতন পৌরবাসী একজন সৎ, যোগ্য এবং ক্লিন ইমেজের ব্যক্তিকে পৌরমেয়র হিসেবে দেখতে চায়। আমি এই যোগ্যতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিতে চাই। আমার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস বা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নেই। যদি নির্বাচনের সুযোগ পাই এবং পৌরবাসী আমাকে নির্বাচিত করে, আমি প্রথমেই ফরিদপুরকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য কাজ করবো। পাশাপাশি শহরের রাস্তা-ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, পৌর করের পরিমাণ যৌক্তিক পর্যায়ে আনা এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনের সহযোগিতায় কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।”

অন্যদিকে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল বলেন, “দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক জীবনে দলের মধ্যে এবং ব্যক্তিগত উদ্যোগে শহরের জন্য কাজ করেছি। দলের বিভেদ মিটিয়ে দলকে শক্তিশালী করার চেষ্টা করেছি। পৌরবাসী ও দলের কর্মীরা আমাকে পৌরসভা মেয়র হিসেবে দেখতে চায়। অতীতের মেয়র অমিতাব বোসের সময় ইজিবাইক ট্যাক্স কমিয়ে আনা এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়ে নিজ উদ্যোগে দৃষ্টিনন্দন আইল্যান্ড তৈরি করার মাধ্যমে পৌরসভা ও শহরের সুনাম বৃদ্ধি পেয়েছে। নির্বাচিত হলে পৌরসভাকে একটি মডেল হিসেবে গড়ে তোলার পাশাপাশি নাগরিক সেবার প্রতিটি ক্ষেত্রে নিজেকে সম্পৃক্ত করবো।”

মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি বলেন, “আমি একাধিকবার পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছি। বিগত মেয়র নির্বাচনে আমি ভোটে হারানোর চেষ্টা ও বাধার মুখে পড়েছি। কিন্তু বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর নির্দেশনায় তৎকালীন যুবদল গঠন করে রাজনীতিতে প্রবেশ করেছি। দীর্ঘ ৪৮ বছর রাজনীতিতে সুনামের সঙ্গে থাকার কারণে আমি জনগণের আস্থা অর্জন করেছি। নির্বাচিত হলে পৌরবাসীর কর, রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং নাগরিক সেবার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখব।”

ফরিদপুরের পৌর নির্বাচনে এই মুহূর্তে মূল আলোচনা নগর ও জেলার বিভিন্ন এলাকায় প্রার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ড ও নাগরিক সেবার ওপর কেন্দ্রিত। পৌরবাসী কাকে ভোট দেবেন এবং কে বিজয়ী হবেন, তা নির্বাচনের দিনই স্পষ্ট হবে। তবে এখনই শহরের রাজনীতিতে আলোচনা ও প্রস্তুতির উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন