সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশবাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

ভোলায় আল-আকসা হাসপাতাল ডায়াগনস্টিক অ্যান্ড চক্ষু কেয়ারের উদ্বোধন

মেজবাহ উদ্দিন শিপু, ভোলা
মেজবাহ উদ্দিন শিপু, ভোলা

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোলায় আধুনিক চিকিৎসা সেবার নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে আল-আকসা হাসপাতাল ডায়াগনস্টিক অ্যান্ড চক্ষু কেয়ার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে রোগী সেবা প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের ভোলা পত্রিকার সম্পাদক মো. শওকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন-এর ভোলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু, কালবেলা ভোলা প্রতিনিধি মো. ওমর ফারুক, আমার দেশ ভোলা প্রতিনিধি মো. ইউনুস শরীফ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ভোলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, বাংলাদেশ প্রতিনিধি ভোলা প্রতিনিধি মো. জুন্নু রায়হান এবং ভোলা নিউজ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও চিকিৎসকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোলায় দিন দিন মানসম্মত ডায়াগনস্টিক ও বিশেষায়িত চিকিৎসা সেবার চাহিদা বাড়ছে। এ প্রেক্ষাপটে আধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ও দক্ষ জনবল নিয়ে আল-আকসা হাসপাতাল কার্যক্রম শুরু করায় স্থানীয়রা উপকৃত হবেন। রোগীদের প্রতি মানবিক আচরণ ও পেশাদার সেবার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াও আধুনিক প্যাথলজি বিভাগ, ডিজিটাল এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, এন্ডোস্কোপি ও কোলনোস্কোপিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুবিধা থাকবে। পাশাপাশি মা ও শিশু স্বাস্থ্যসেবা, সাধারণ ও ল্যাপারোস্কোপিক সার্জারি, ২৪ ঘণ্টা গাইনি ও ধাত্রীবিদ্যা সেবা এবং নিরাপদ ডেলিভারির ব্যবস্থা রাখা হয়েছে। টিকাদান কর্মসূচি, শিশু সুরক্ষা সেবা, আবাসিক চিকিৎসকের তত্ত্বাবধানে সার্বক্ষণিক চিকিৎসা এবং বিদেশগামীদের মেডিকেল চেকআপ সুবিধাও পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আরিফ হোসেন লিটন ও ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, “স্বাস্থ্যসেবা আমাদের অঙ্গীকার। ভোলাবাসীর দোরগোড়ায় নির্ভরযোগ্য চিকিৎসা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তারা স্থানীয় জনগণের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন