ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের কালীগঞ্জে চার বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত আবু তাহেরকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত লুঙ্গি এবং শিশুর স্যান্ডেল।
কালীগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ আফজাল শুক্রবার জানান, বৃহস্পতিবার দুপুরে শিশুর লাশ উদ্ধার করার পর তদন্ত শুরু করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে, শিশু তাবাচ্ছুমকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হওয়ায় হত্যা করা হয়েছে।
নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার বিকেলে শিশুর বস্তাবন্দি লাশ একটি বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। শিশুর পিতা নজরুল ইসলাম রাতেই অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
অন্যদিকে, নিহত শিশুর গ্রামের মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহতের স্বজন ও এলাকাবাসী দ্রুত সময়ে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
১৭০ বার পড়া হয়েছে