সর্বশেষ

জাতীয়রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
সারাদেশঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল

স্টাফ রিপোর্টার, ঝালকাঠি
স্টাফ রিপোর্টার, ঝালকাঠি

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝালকাঠির নলছিটি উপজেলায় বাবার জানাজায় অংশ নিতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেলেও পায়ে ডাণ্ডাবেড়ি নিয়েই উপস্থিত হতে হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে। ঘটনাটি এলাকায় আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকায় পারিবারিক কবরস্থানে মরহুম মোশাররফ জোমাদ্দারের জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বজনদের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর ছেলে রাকিবুল ইসলাম জোমাদ্দার (২৫)। তিনি সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে রাকিবুল ইসলাম কারাগারে ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর বাবা মারা গেলে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে প্যারোলের আবেদন করা হয়। আবেদন মঞ্জুর হলে স্বল্প সময়ের জন্য তাকে মুক্তি দেওয়া হয় এবং পুলিশি পাহারায় জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

তবে জানাজা ও দাফনের পুরো সময়জুড়ে তাঁর পায়ের ডাণ্ডাবেড়ি খোলা হয়নি বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ছাত্রলীগ নেতা বলেন, বাবার লাশ কাঁধে নিয়ে ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় কবরস্থানে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক ও অমানবিক দৃশ্য ছিল। সাময়িকভাবে ডাণ্ডাবেড়ি খুলে দিলে পালানোর আশঙ্কা ছিল না বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার বলেন, বাবার মৃত্যু যে কোনো সন্তানের জন্য গভীর কষ্টের। প্যারোলে মুক্তি নিয়ে জানাজায় অংশ নেওয়ার মধ্যেও মানবিক বিষয় রয়েছে। তবে ডাণ্ডাবেড়ি না খোলা হওয়ায় বিষয়টি দুঃখজনক হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতি নিয়ে রাকিবুল ইসলামকে পুলিশ পাহারায় জানাজায় নেওয়া হয়। দাফন শেষে নির্ধারিত সময় অনুযায়ী তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন