জাতীয়
রাজধানীর নারিন্দা এলাকার মৈশুন্ডিতে একটি বাসায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর নারিন্দা এলাকার মৈশুন্ডিতে একটি বাসায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—মুক্তার বেপারী, তাঁর স্ত্রী সেলিনা বেগম এবং তাঁদের ছেলে সেলিম বেপারী। তারা মৈশুন্ডি এলাকার বাসিন্দা। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক শুক্রবার ভোররাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এসি বিস্ফোরণের পর ঘরে আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন।
ঘটনার পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্টরা খতিয়ে দেখছেন।
১৩২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন