এবিএম ফিরোজ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এ বি এম ফিরোজ ফাউন্ডেশন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের ইদ্রাকপুর এলাকায় এডভোকেট ফিরোজের নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতা।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ রানা, মহাসচিব আবু তাহের সিমান্ত, উপদেষ্টা আয়নাল হক স্বপন, সাংবাদিক আবু সাঈদ সোহান, সদস্য মোখলেছুর রহমান খোকন ও কোষাধ্যক্ষ মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতা বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এ মাসের শিক্ষা ধারণ করেই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম ধাপে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের একটি চলমান অঙ্গীকার এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
১১৮ বার পড়া হয়েছে