সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে তিন কারখানাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাট শহরে নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে শহরের বনলতা বেকারিকে ৫০ হাজার টাকা, রাতুল বেকারিকে ৫০ হাজার টাকা এবং একটি তেলকলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। তিনি জানান, অভিযানে তিনটি কারখানার অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের সামগ্রী দিয়ে খাদ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের ভিত্তিতেই তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

তিনি আরও বলেন, আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ব্যবসায়ীদের সচেতন করাই এ অভিযানের মূল লক্ষ্য। যাতে রমজান মাসে ভোক্তাদের মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য দিয়ে কোনো ধরনের ভোগান্তিতে না পড়তে হয়। রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল হুদা, জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি আব্দুস সালামসহ র‍্যাব ও সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন