সর্বশেষ

জাতীয়আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
৫ আগস্টের পরে ‘সুবিধাবাদীদের করা’ মামলা যাচাইয়ের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
এপিবিএন প্রধান আলী হোসেন ফকির নতুন আইজিপি
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদে ১০ উপদেষ্টা নিয়োগ
যত দ্রুত সম্ভব সচল হবে সব স্থানীয় সরকার: মির্জা ফখরুল ইসলাম
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ
সারাদেশরূপগঞ্জে তেলের ট্রাক ছিনতাইয়ে ব্যর্থ, অস্ত্র ও হায়েসসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, মাছ ব্যবসায়ী দুলাল নিহত
রাজশাহীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দুর্গাপুরে দুটি পানের বরজে আগুন, লাখ টাকার ক্ষতি
ভুয়া অসুস্থতার গল্পে মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার
ভাঙ্গায় মেয়েকে ধর্ষণ: পিতার যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামী পন্থিদের সংখ্যাগরিষ্ঠতা
খুলনায় সুন্দরবন দিবস: ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি
এমপি সাচিংপ্রু জেরীকে শুভেচ্ছা জানাল বান্দরবান হিল রানার কমিটি
ফেনীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত
গোপালগঞ্জ মেডিকেল কলেজে সিন্ডিকেট চলবে না: এমপি বাবর
নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন: মোবাইল কোর্টের জরিমানা ৩ লাখ
মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি ২ পরীক্ষার্থী নিহত
কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
সুন্দরবনে বনদস্যুদের পুনরুত্থান: জেলে অপহরণে আতঙ্ক, যৌথবাহিনীর অভিযান শুরু
টুঙ্গিপাড়ায় নববধূর রহস্যজনক মৃত্যু: শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ
রংপুরের পীরগাছায় হামলা-অগ্নিসংযোগের অভিযোগে এক বছরেও বিচার হয়নি: ভুক্তভোগীদের ৪ দফা দাবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ
জামালপুরে সাবেক কাউন্সিলরের বাড়িতে ডাকাতি, দম্পতিকে জিম্মি করে লুট
নারায়ণগঞ্জে ভেজাল শিশুখাদ্য কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
গাইবান্ধায় নিরাময় কেন্দ্রে নির্যাতনের অভিযোগ: জামিন নামঞ্জুর, কারাগারে ৫
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন গুরুতর আহত
নারায়ণগঞ্জ-এর ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা
শেরপুরের নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
ভোলার কীর্তনের মেলা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ১
বিরামপুরে ইজিবাইক দুর্ঘটনায় নারীর মৃত্যু
মহিপুরে হাসপাতালে ভাংচুর: ছাত্রদল নেতা সিয়ামকে বহিষ্কার
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু, আহত ২
কুয়াকাটায় মৎস্যজীবী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কর্মশালা
আন্তর্জাতিকজালিস্কোতে এল মেনচোর মৃত্যু : মেক্সিকোতে সংঘর্ষে ৭০ জনের মৃত্যু
এআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহবান নরেন্দ্র মোদির
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

ভুয়া অসুস্থতার গল্পে মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট  রাজশাহী,
মুরাদুল ইসলাম সনেট রাজশাহী,

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আত্মীয়-স্বজন অসুস্থ- এমন মিথ্যা গল্পের ফাঁদ পেতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারক চক্রের মূলহোতা স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে সিআইডি।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায় করা ২১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম উত্তরপাড়ার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন-ছোট বনগ্রাম উত্তরপাড়ার মৃত মহসীন আলীর ছেলে মোবারক হোসেন (৫৫) ও তার স্ত্রী সুলতানা খাতুন (৪৫)।

সিআইডি সূত্র জানায়, ভিক্ষুকদের খাদ্যসামগ্রী দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে সিমকার্ড সংগ্রহ করত চক্রটি। পরে এসব সিম ব্যবহার করে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হতো। ভিক্ষুকদের ১০০ থেকে ২০০ টাকা দিয়ে পিনকোডসহ সিম নিজেদের দখলে নিয়ে প্রতারণার কাজে ব্যবহার করা হতো।

এরপর ওই নম্বর থেকে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে আত্মীয়-স্বজন অসুস্থ বলে চিকিৎসার খরচের কথা জানিয়ে টাকা পাঠাতে প্রলুব্ধ করা হতো। এ কৌশলে দীর্ঘদিন ধরে তারা অর্থ আত্মসাৎ করে আসছিল।

চাঁপাইনবাবগঞ্জ সিআইডির পরিদর্শক মো. রেজাউল করিম জানান, গত তিন থেকে চার বছর ধরে তারা একই পদ্ধতিতে প্রতারণা চালিয়ে আসছিল। গোমস্তাপুর থানায় দায়ের হওয়া একটি আত্মসাৎ মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করা হয়।

অভিযানের সময় প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও আটটি সিমকার্ড জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দম্পতিকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে। জিজ্ঞাসাবাদে চক্রটির অন্য সদস্যদের পরিচয় ও প্রতারণার বিস্তৃত তথ্য পাওয়া যাবে বলে আশা করছে সিআইডি।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন