সর্বশেষ

জাতীয়৫ আগস্টের পরে ‘সুবিধাবাদীদের করা’ মামলা যাচাইয়ের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
এপিবিএন প্রধান আলী হোসেন ফকির নতুন আইজিপি
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদে ১০ উপদেষ্টা নিয়োগ
যত দ্রুত সম্ভব সচল হবে সব স্থানীয় সরকার: মির্জা ফখরুল ইসলাম
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের চারজন দগ্ধ
সারাদেশরূপগঞ্জে তেলের ট্রাক ছিনতাইয়ে ব্যর্থ, অস্ত্র ও হায়েসসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, মাছ ব্যবসায়ী দুলাল নিহত
রাজশাহীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দুর্গাপুরে দুটি পানের বরজে আগুন, লাখ টাকার ক্ষতি
ভুয়া অসুস্থতার গল্পে মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার
ভাঙ্গায় মেয়েকে ধর্ষণ: পিতার যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামী পন্থিদের সংখ্যাগরিষ্ঠতা
খুলনায় সুন্দরবন দিবস: ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি
এমপি সাচিংপ্রু জেরীকে শুভেচ্ছা জানাল বান্দরবান হিল রানার কমিটি
ফেনীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত
গোপালগঞ্জ মেডিকেল কলেজে সিন্ডিকেট চলবে না: এমপি বাবর
নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন: মোবাইল কোর্টের জরিমানা ৩ লাখ
মুকসুদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি ২ পরীক্ষার্থী নিহত
কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
সুন্দরবনে বনদস্যুদের পুনরুত্থান: জেলে অপহরণে আতঙ্ক, যৌথবাহিনীর অভিযান শুরু
টুঙ্গিপাড়ায় নববধূর রহস্যজনক মৃত্যু: শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ
রংপুরের পীরগাছায় হামলা-অগ্নিসংযোগের অভিযোগে এক বছরেও বিচার হয়নি: ভুক্তভোগীদের ৪ দফা দাবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়মের অভিযোগে তদন্তের নির্দেশ
জামালপুরে সাবেক কাউন্সিলরের বাড়িতে ডাকাতি, দম্পতিকে জিম্মি করে লুট
নারায়ণগঞ্জে ভেজাল শিশুখাদ্য কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
গাইবান্ধায় নিরাময় কেন্দ্রে নির্যাতনের অভিযোগ: জামিন নামঞ্জুর, কারাগারে ৫
ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে তিনজন গুরুতর আহত
নারায়ণগঞ্জ-এর ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা
শেরপুরের নালিতাবাড়ীতে উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম স্থগিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
ভোলার কীর্তনের মেলা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, আটক ১
বিরামপুরে ইজিবাইক দুর্ঘটনায় নারীর মৃত্যু
মহিপুরে হাসপাতালে ভাংচুর: ছাত্রদল নেতা সিয়ামকে বহিষ্কার
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু, আহত ২
কুয়াকাটায় মৎস্যজীবী বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কর্মশালা
আন্তর্জাতিকজালিস্কোতে এল মেনচোর মৃত্যু : মেক্সিকোতে সংঘর্ষে ৭০ জনের মৃত্যু
এআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহবান নরেন্দ্র মোদির
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

কয়লা আমদানিতেই সীমাবদ্ধ গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দর, বেকার হাজারো মানুষ

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণা পেলেও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দর কার্যত সীমাবদ্ধ রয়েছে শুধু কয়লা আমদানিতে। বছরে গড়ে ছয় মাস কয়লা আমদানি হলেও বাকি সময় কার্যক্রম প্রায় বন্ধ থাকে। এতে প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী ও পাঁচ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন।

স্থানীয়দের অভিযোগ, দুই দেশের আমদানি-রপ্তানি সংক্রান্ত জটিলতা, ব্যবসায়ী সংগঠনের দ্বন্দ্ব এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের অভাবে বন্দরটি পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে না। ফলে সম্ভাবনাময় এই স্থলবন্দরটি বছরের বড় একটি সময় অলস পড়ে থাকে।

ঐতিহাসিকভাবে কড়ইতলী শুল্ক স্টেশন দিয়ে ১৯৭৯ সালে এবং গোবরাকুড়া দিয়ে ১৯৯৭ সালে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়। পরবর্তীতে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে গোবরাকুড়া-কড়ইতলীকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে কার্যক্রমে আনা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ বন্দর দিয়ে এখনো দেশের কোনো পণ্য রপ্তানি হচ্ছে না; আমদানি সীমাবদ্ধ রয়েছে কেবল কয়লায়।

বন্দরের শ্রমিক রাসেল মিয়া বলেন, কয়লাবাহী ট্রাক এলে কাজ থাকে, না হলে বসে থাকতে হয়। টানা আমদানি বন্ধ থাকলে ধারদেনা করে সংসার চালাতে হয়। নিয়মিত আমদানি হলে স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত হতো।

ব্যবসায়ীদের মতে, শুধু কয়লা নয়—ভারত থেকে মাছ, শুটকি, কমলা, চালসহ বিভিন্ন পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে রপ্তানির সুযোগ রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে ভুটানের সঙ্গেও এ রুটে বাণিজ্য সম্প্রসারণ সম্ভব। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দ্বিপাক্ষিক জটিলতা নিরসন করা গেলে বন্দরের কার্যক্রম গতিশীল হবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে।

গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দরের পরিদর্শক শাহীন মাহামুদ জানান, ভারতের অংশে স্থায়ী কাস্টমস অফিস স্থাপনের কাজ চলছে। এটি চালু হলে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানির পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে ভারত থেকে ৬৯ হাজার ৬০০ টন কয়লা আমদানি করা হয়। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরে তা নেমে আসে মাত্র ৯৬৪ টনে। চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে ৮ মে পর্যন্ত ৩৬ হাজার টন কয়লা বাংলাদেশে প্রবেশ করেছে।

সংশ্লিষ্টদের দাবি, অবকাঠামোগত উন্নয়ন, ইমিগ্রেশন সুবিধা চালু এবং পূর্ণাঙ্গ কাস্টমস কার্যক্রম নিশ্চিত করা গেলে সম্ভাবনাময় এ স্থলবন্দরটি কর্মচাঞ্চল্যে ফিরবে, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন