সর্বশেষ

জাতীয়একযোগে ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে রাগিব রউফ চৌধুরীর নাম চূড়ান্ত
বিএনপি ক্ষমতায় যাওয়ার পর দেশের ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগ
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক মেহেরপুরের নাসিমা আনিস
সারাদেশবান্দরবানে সেনা অভিযানে জেএসএস'র সশস্ত্র সদস্য আহত, অস্ত্র-গোলাবারুদ জব্দ
চট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণে নারী নিহত, পরিবারের আটজন দগ্ধ
নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ফল প্রকাশ
সাতক্ষীরায় ২ সাংবাদিকের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন
কলারোয়ায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধে একজন নিহত
নবাবগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন, বে-সরকারি ফল ঘোষণা
কুষ্টিয়ায় রমজানকে ঘিরে ক্যারম ও টিভি বন্ধের নির্দেশ এমপির
সাবেক এমপি নজরুল ইসলামকে কেসিসি'র পূর্ণকালীন প্রশাসক পদে নিয়োগ
মানিকগঞ্জে বিশেষ উন্নয়ন পরিকল্পনা জানালেন মন্ত্রী আফরোজা
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান
চুয়াডাঙ্গায় এমপি মাসুদের নিজ হাতে রাস্তা পরিস্কার ও ডাস্টবিন স্থাপন
মুন্সীগঞ্জে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
গোপালগঞ্জে কথিত সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন
শিবচরে নবনির্বাচিত এমপির সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা
গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য সংঘর্ষে ১ নিহত, আহত ১৪
কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলের সন্ত্রাসী নেতা ‘শরিফ কাইগী’ গ্রেপ্তার
ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গ্রেপ্তার, মোট আটক ২৩
রমজানে নির্দেশনা উপেক্ষা, রাজশাহীর দুই স্কুলে চলছে ক্লাস
গফরগাঁওয়ে টিনশেড মসজিদে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা
যমুনা সেতুর টোল প্লাজায় ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১
পটুয়াখালী কুয়াকাটায় অনুষ্ঠিত হলো ফিশনেট প্রকল্পের বার্ষিক সাধারণ সভা
নড়াইল-এ আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ নিহত ৪
দিনাজপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক ব্যবসায়ীর
দৌলতপুর সীমান্তে ভারতীয় চকলেট বাজি উদ্ধার, আটক ২
গ্রীন-ক্লিন সিটি গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
আন্তর্জাতিকএআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহবান নরেন্দ্র মোদির
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

সাতক্ষীরায় ২ সাংবাদিকের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার পাটকেলঘাটায় মব সন্ত্রাসের শিকার হয়ে পুলিশের হাতে সোপর্দ হওয়া দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সোমবার সাতক্ষীরা আদালতে রিমান্ড আবেদন করেন পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মল্লিক মনিরুজ্জামান।

ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে। সংবাদ প্রকাশ সংক্রান্ত পুরনো বিরোধের জেরে স্থানীয়ভাবে মব সৃষ্টি করে সাংবাদিক শেখ মাসুদ হাসান মনি ও মোহাম্মদ রবিউল ইসলামকে মধ্যযুগীয় কায়দায় মারধর করে রক্তাক্ত অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, পাটকেলঘাটা টাওয়ার রোড এলাকায় তপসিলভুক্ত সরকারি জমিতে বিধি লঙ্ঘন করে পাকা ভবন নির্মাণের অভিযোগ ওঠে স্থানীয় ব্যবসায়ী নিরঞ্জন দাসের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে শনিবার দুপুরে ঘটনাস্থলে যান সাংবাদিক শেখ মাসুদ হাসান মনি ও মোহাম্মদ রবিউল ইসলাম। নতুন নির্মিত দোকানে গিয়ে তারা কাগজপত্র দেখতে চাইলে নিরঞ্জন দাস তাদের নিজস্ব ‘রাখি বস্ত্রালয়’-এ ডেকে নেন।

এর কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হন সার ও বীজ ডিলার জামালউদ্দীন, যিনি থানার শাকদহা গ্রামের বাসিন্দা। প্রায় এক মাস আগে নিজ এলাকায় বরাদ্দকৃত ইউরিয়া সার সদর উপজেলার চাঁদপুর এলাকায় পাচারের অভিযোগে সাংবাদিক মাসুদ হাসান মনি একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সেই ঘটনার জেরে জামালউদ্দীন ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, জামালউদ্দীনের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তিকে জড়ো করে দুই সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে জামালউদ্দীন পুলিশকে খবর দিলে পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যান।

এদিকে অভিযোগ উঠেছে, নিরঞ্জন দাস প্রথমে মামলা দিতে অনাগ্রহী ছিলেন। কিন্তু রাতেই পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির তাকে চাপ প্রয়োগ করে মামলা দিতে বলেন। পরদিন সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে দুই সাংবাদিকের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

তবে অভিযোগ অস্বীকার করে পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির বলেন, বাদীকে চাপ দিয়ে মামলা নেওয়ার বিষয়টি সঠিক নয়। মব হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। রিমান্ড আবেদন প্রসঙ্গে তিনি এটিকে ‘স্বাভাবিক প্রক্রিয়া’ বলে মন্তব্য করেন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে সার ও বীজ ব্যবসায়ী জামালউদ্দীন বলেন, “আমাকে নিরঞ্জন দাস তার দোকানে ডেকে নিয়ে গিয়েছিলেন। আর সার পাচারের বিষয়টি সঠিক নয়।”

ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। তিনি বলেন, “মব সন্ত্রাস বন্ধ করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা বর্তমান সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কাজ। অথচ পাটকেলঘাটায় মব সন্ত্রাসের মাধ্যমে দুই সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন