সারাদেশ
মুন্সীগঞ্জে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সুহৃদ সমাজ’-এর উদ্যোগে ৮০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সুহৃদ সমাজ’-এর উদ্যোগে ৮০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে সরকারি হরগঙ্গা কলেজের মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
হরগঙ্গা কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত সুহৃদ সমাজ সংগঠনটি গত কয়েক বছর ধরে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস উপলক্ষে এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার। সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক মুহাম্মদ ফারুক হোসেন। এ সময় সুহৃদ সমাজের সদস্যবৃন্দসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন