সর্বশেষ

জাতীয়একযোগে ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে রাগিব রউফ চৌধুরীর নাম চূড়ান্ত
বিএনপি ক্ষমতায় যাওয়ার পর দেশের ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগ
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক মেহেরপুরের নাসিমা আনিস
সারাদেশচট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণে নারী নিহত, পরিবারের আটজন দগ্ধ
নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ফল প্রকাশ
সাতক্ষীরায় ২ সাংবাদিকের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন
কলারোয়ায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধে একজন নিহত
নবাবগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন, বে-সরকারি ফল ঘোষণা
কুষ্টিয়ায় রমজানকে ঘিরে ক্যারম ও টিভি বন্ধের নির্দেশ এমপির
সাবেক এমপি নজরুল ইসলামকে কেসিসি'র পূর্ণকালীন প্রশাসক পদে নিয়োগ
মানিকগঞ্জে বিশেষ উন্নয়ন পরিকল্পনা জানালেন মন্ত্রী আফরোজা
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান
চুয়াডাঙ্গায় এমপি মাসুদের নিজ হাতে রাস্তা পরিস্কার ও ডাস্টবিন স্থাপন
মুন্সীগঞ্জে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
গোপালগঞ্জে কথিত সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন
শিবচরে নবনির্বাচিত এমপির সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা
গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য সংঘর্ষে ১ নিহত, আহত ১৪
কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলের সন্ত্রাসী নেতা ‘শরিফ কাইগী’ গ্রেপ্তার
ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গ্রেপ্তার, মোট আটক ২৩
রমজানে নির্দেশনা উপেক্ষা, রাজশাহীর দুই স্কুলে চলছে ক্লাস
গফরগাঁওয়ে টিনশেড মসজিদে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা
যমুনা সেতুর টোল প্লাজায় ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১
পটুয়াখালী কুয়াকাটায় অনুষ্ঠিত হলো ফিশনেট প্রকল্পের বার্ষিক সাধারণ সভা
নড়াইল-এ আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ নিহত ৪
দিনাজপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক ব্যবসায়ীর
দৌলতপুর সীমান্তে ভারতীয় চকলেট বাজি উদ্ধার, আটক ২
গ্রীন-ক্লিন সিটি গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
আন্তর্জাতিকএআই উন্নয়নে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহবান নরেন্দ্র মোদির
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সাহিত্য

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক মেহেরপুরের নাসিমা আনিস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
মেহেরপুরের সাংস্কৃতিক অঙ্গনের জন্য আজ এক গৌরবোজ্জ্বল দিন। জেলার কৃতি কথাসাহিত্যিক নাসিমা আনিস অর্জন করেছেন দেশের অন্যতম সম্মানজনক স্বীকৃতি- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫। এ অর্জনে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত জেলার সাহিত্যপ্রেমী মহল।

চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করলেও স্থায়ী নিবাস মেহেরপুরের মুজিবনগরের ঐতিহ্যবাহী বল্লভপুর গ্রামে। নাসিমা আনিস উচ্চশিক্ষা গ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে। তিনি সেখান থেকে অনার্সসহ মাস্টার্স (এমএ) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি ঢাকার হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় বসবাস করছেন। তিনি মেহেরপুরের আরেক কৃতি সন্তান, বিশিষ্ট কথাসাহিত্যিক হাবিব আনিসুর রহমানের সহধর্মিণী।

সাহিত্যাঙ্গনে নাসিমা আনিস বহুমাত্রিক অবদান রেখে চলেছেন। তিনি গল্প, উপন্যাস ও শিশুতোষ সাহিত্য রচনায় সমান পারদর্শিতা দেখিয়েছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ৫টি গল্পগ্রন্থ, ৬টি উপন্যাস এবং ৬টি শিশুতোষ গ্রন্থ- মোট প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৫টি। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে ‘কাঞ্চনের জন্য ভালবাসা’, ‘চন্দ্রভানুর পিনিস’, ‘বৃহন্নালা বৃত্তান্ত’, ‘সূর্য ওঠার সময়’, ‘কুয়াশা কুয়াশা ভোর’, ‘স্বপ্ন আমার বাঁচবো’, ‘মোহিনীর থান’ ও ‘কিডনির কারবার’। এছাড়া তাঁর আলোচিত গল্প ‘কয়লা নামে কোন জায়গা নেই’ বিশেষভাবে পাঠকপ্রিয়তা পেয়েছে।

তৃতীয় লিঙ্গ বিষয়ক উপন্যাস ‘মোহিনীর থান’-এর জন্য তিনি ‘আজকের কাগজ পাণ্ডুলিপি পুরস্কার’ অর্জন করেন, যা তাঁর সাহিত্যকীর্তিকে আরও সমৃদ্ধ করেছে।

পারিবারিক জীবনেও তিনি সমান গর্বের অধিকারী। তাঁর কন্যা আদবানা আনিস বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যবিদ্যায় অনার্স সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে সিনিয়র আর্কিটেক্ট হিসেবে কর্মরত। পুত্র এস এম আসিফুর রহমান যুক্তরাষ্ট্রে এমবিএ অধ্যয়নকালে সাউদার্ণ ইলিনয়স ইউনিভার্সিটি এডওয়ার্ডভিল থেকে ২০২১ সালে ‘কমপিটিটিভ গ্রাজুয়েট অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

নাসিমা আনিসের এই জাতীয় স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি মেহেরপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলের জন্যও এক গর্বের মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এই সাফল্যে সাহিত্যাঙ্গনের পাশাপাশি জেলার সর্বস্তরের মানুষ আনন্দ ও শুভেচ্ছা জানিয়েছেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন