দিনাজপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক ব্যবসায়ীর
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ কবির (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নবাবগঞ্জ-বিরামপুর সড়কের গোলাপগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ কবির উপজেলার নওশাদ আলী মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যবসায়িক কাজে মোটরসাইকেলযোগে বিরামপুরের উদ্দেশ্যে রওনা দেন ফিরোজ কবির। পথিমধ্যে গোলাপগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
১৫৬ বার পড়া হয়েছে