সর্বশেষ

জাতীয়বিএনপি ক্ষমতায় যাওয়ার পর দেশের ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগ
সারাদেশকুষ্টিয়ায় রমজানকে ঘিরে ক্যারম ও টিভি বন্ধের নির্দেশ এমপির
সাবেক এমপি নজরুল ইসলামকে কেসিসি'র পূর্ণকালীন প্রশাসক পদে নিয়োগ
মানিকগঞ্জে বিশেষ উন্নয়ন পরিকল্পনা জানালেন মন্ত্রী আফরোজা
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান
চুয়াডাঙ্গায় এমপি মাসুদের নিজ হাতে রাস্তা পরিস্কার ও ডাস্টবিন স্থাপন
শিবচরে নবনির্বাচিত এমপির সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা
ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গ্রেপ্তার, মোট আটক ২৩
গফরগাঁওয়ে টিনশেড মসজিদে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা
যমুনা সেতুর টোল প্লাজায় ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১
নড়াইল-এ আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ নিহত ৪
দিনাজপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক ব্যবসায়ীর
দৌলতপুর সীমান্তে ভারতীয় চকলেট বাজি উদ্ধার, আটক ২
গ্রীন-ক্লিন সিটি গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

গ্রীন-ক্লিন সিটি গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ শহরকে গ্রীন-ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা নূরুল ইসলাম বুলবুল-এর উদ্যোগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় শহরের বড় ইন্দারা মোড় থেকে শুরু হওয়া এ অভিযান নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং সাধারণ নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারীরা সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার করেন এবং পরিবেশ সচেতনতার বার্তা দেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, পরিচ্ছন্নতা কেবল নাগরিক দায়িত্ব নয়, এটি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধেরও অংশ। শহরকে বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত রাখতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর এবং পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানিসহ দলীয় ও সামাজিক নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ অব্যাহত থাকলে চাঁপাইনবাবগঞ্জ ধীরে ধীরে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরীতে রূপ নেবে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন