সর্বশেষ

জাতীয়বিএনপি ক্ষমতায় যাওয়ার পর দেশের ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগ
সারাদেশকুষ্টিয়ায় রমজানকে ঘিরে ক্যারম ও টিভি বন্ধের নির্দেশ এমপির
সাবেক এমপি নজরুল ইসলামকে কেসিসি'র পূর্ণকালীন প্রশাসক পদে নিয়োগ
মানিকগঞ্জে বিশেষ উন্নয়ন পরিকল্পনা জানালেন মন্ত্রী আফরোজা
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান
চুয়াডাঙ্গায় এমপি মাসুদের নিজ হাতে রাস্তা পরিস্কার ও ডাস্টবিন স্থাপন
শিবচরে নবনির্বাচিত এমপির সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা
ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গ্রেপ্তার, মোট আটক ২৩
গফরগাঁওয়ে টিনশেড মসজিদে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা
যমুনা সেতুর টোল প্লাজায় ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার, আটক ১
নড়াইল-এ আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ নিহত ৪
দিনাজপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল এক ব্যবসায়ীর
দৌলতপুর সীমান্তে ভারতীয় চকলেট বাজি উদ্ধার, আটক ২
গ্রীন-ক্লিন সিটি গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

চিয়া সিড চাষে লাভ করে আলোড়ন সৃষ্টি করেছেন দিদার 

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরার সবুজ প্রান্তরে নতুন সম্ভাবনার নাম হয়ে উঠেছে পুষ্টিগুণসমৃদ্ধ ‘সুপার ফুড’ চিয়া সিড। মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের নড়িহাটি গ্রামে দেড় একর জমিতে মাত্র ১৬ থেকে ১৮ হাজার টাকা ব্যয়ে চিয়া সিড চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা দিদার আহমেদ।

সফল ফলনের আশায় তিনি এখন প্রায় দুই লাখ টাকা লাভের প্রত্যাশা করছেন। প্রতিদিন তার ক্ষেত দেখতে ভিড় করছেন আশপাশের কৃষকরা। আমেরিকা, কানাডা ও ব্রাজিলসহ উন্নত বিশ্বের জনপ্রিয় এ অর্থকরী ফসলটি সরেজমিনে দেখতে আগ্রহী হচ্ছেন অনেকেই।

কৃষিবিদ্যায় ডিগ্রিধারী দিদার আহমেদ জানান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক আক্কাস খান–এর সহযোগিতায় গত নভেম্বর মাসে তিনি বিদেশি উচ্চমূল্যের এই ফসলের বীজ বপন করেন। তার ভাষ্য, বীজ বপন থেকে শুরু করে সার প্রয়োগ, সেচ ও ফসল সংগ্রহ পর্যন্ত পুরো প্রক্রিয়া তুলনামূলক সহজ এবং ব্যয়ও কম। মাত্র ৯০ থেকে ১০০ দিনের মধ্যেই ফসল ঘরে তোলা সম্ভব। প্রতি বিঘা জমিতে মাত্র ২০০ থেকে ৩০০ গ্রাম বীজই যথেষ্ট হয়।

দিদার জানান, এর আগে তিনি সামার টমেটো, পেয়ারা, বিভিন্ন জাতের বড়ই-কুল, বারোমাসি লাউ ও স্কোয়াশ চাষ করে সফলতা পেয়েছেন। তবে চিয়া সিড নিয়ে তার আত্মবিশ্বাস আরও বেশি। তিনি বলেন, “অন্য অনেক ফসলের তুলনায় এতে রোগবালাই কম হয় এবং পরিচর্যাও সহজ। বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় লাভের সম্ভাবনাও বেশি।”

গত বছর একই গ্রামের মাসুদ আলম পরীক্ষামূলকভাবে চিয়া সিড চাষ করে ভালো ফলন পান। তার সেই সাফল্যই দিদারকে বৃহৎ পরিসরে চাষে এগিয়ে আসতে উৎসাহিত করেছে। স্থানীয় কৃষক রাইসুল ইসলাম, মনি বিশ্বাস ও কমল হোসেন জানান, নতুন এ অর্থকরী ফসল এলাকায় লাভজনক কৃষির নতুন দিগন্ত উন্মোচন করেছে। ইতোমধ্যে অনেক কৃষকই চাষে আগ্রহ প্রকাশ করেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর–এর মাগুরা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. তাজুল ইসলাম বলেন, চলতি বছরে জেলায় প্রায় ১৫০ একর জমিতে চিয়া সিডের আবাদ হয়েছে। দেশের বিভিন্ন সুপারশপ ও অনলাইন বাজারে প্রতি কেজি চিয়া সিড ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। তোকমা বা তিলের মতো দেখতে ছোট এই বীজে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, প্রোটিন ও ওমেগা–থ্রি ফ্যাটি অ্যাসিড। নিয়মিত খাদ্যতালিকায় এটি যুক্ত করলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে, হৃদরোগের ঝুঁকি কমে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা রাখে।

উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে মাগুরায় চিয়া সিড চাষের সম্ভাবনা দিন দিন বাড়ছে। কৃষি বিভাগের প্রণোদনা এবং তরুণ উদ্যোক্তাদের সাহসী উদ্যোগে এই ফসল ভবিষ্যতে মাগুরার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে- এমন আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন