সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার
পুলিশে শীর্ষ পর্যায়ের রদবদল শুরু, রাষ্ট্রপতি নির্বাচন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতীয় ভিসা চালু নিয়ে হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের পদত্যাগ
তেজগাঁও কলেজ শিক্ষার্থী ইকরাম হত্যায় দুই বন্ধুকে মৃত্যুদণ্ড
জানুয়ারিতে সড়ক-মহাসড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬: যাত্রী কল্যাণ সমিতি
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
রমজানে মক্কায় ওমরাহ পালনকারীদের নতুন নির্দেশনা জারি
সারাদেশফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য মানববন্ধন অনুষ্ঠিত
অনিয়ম-দুর্নীতিতে শূন্য সহনশীলতা: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু
চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে হামলার অভিযোগে যুবক গ্রেফতার
নির্বাচনের পর সহিংসতা: অপরাধীকে গ্রেফতারের দাবি আখতারের
৩৬ বছরেও হয়নি পার্বত্য ৩ জেলা পরিষদ নির্বাচন, জবাবদিহিহীনতায় বাড়ছে দুর্নীতি
রুমিনকে শহীদ মিনারে বাধা ও সংঘর্ষ: ১৫০ জনের বিরুদ্ধে মামলা
অগ্রাধিকার ভিত্তিতে সুন্দরবনে একের পর এক কর্মসূচি জানালেন প্রতিমন্ত্রী
রূপগঞ্জে প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগে ক্লিনিকে ভাঙচুর
বান্দরবানে সাচিং প্রু জেরীকে বিএনপির গণসংবর্ধনা
নারায়ণগঞ্জে দিনদুপুরে গুলি ছুঁড়ে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই
গাইবান্ধায় সেফটি ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
মাগুরা-১ আসনকে আদর্শ এলাকায় রূপান্তরের আশ্বাস এমপির
নওগাঁয় উদ্ধার ১২৬টি মোবাইল মালিকদের হাতে হস্তান্তর
কুড়িগ্রামে ছাত্রনেতা হাসানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
জামালপুরে উদ্বোধন হলো ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬
কুড়িগামে বিএনপিকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
১৮ মাস পর মুকসুদপুরে খুললো উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
পটুয়াখালীতে রুফটপ সোলার প্রযুক্তি দ্রুত জাতীয় অগ্রাধিকার দাবি
কয়রায় অবৈধ বৈদ্যুতিক ফাঁদে নারীর মৃত্যু, ১ বছরে ৬ জনের প্রাণহানি
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি: দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
জুলাই আন্দোলনে হামলা মামলায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ২
বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি আব্দুল করিম
চকরিয়ায় ডাকাতদের হামলায় মাংস ব্যবসায়ী নিহত, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী শাওন হত্যা: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
ময়মনসিংহে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
মাদারীপুরে আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

অগ্রাধিকার ভিত্তিতে সুন্দরবনে একের পর এক কর্মসূচি জানালেন প্রতিমন্ত্রী

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, তার মন্ত্রণালয়ের আওতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত হাতে নিয়ে বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে এসব কর্মপরিকল্পনা চিহ্নিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

একান্ত সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে অঙ্গীকার করেছিল, তা বাস্তবায়নে কাজ শুরু হবে দ্রুত। সে অনুযায়ী প্রতি বছর ৫ কোটি করে গাছ লাগানো হবে। আগামী ১৫ দিনের মধ্যে এ কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা নির্ধারণ করে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হবে। অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হবে।

প্লাস্টিক দূষণ রোধকেও তিনি অগ্রাধিকার তালিকায় রেখেছেন। প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে ঢাকাসহ বড় শহরগুলোতে জলাবদ্ধতার অন্যতম কারণ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক। তিনি উল্লেখ করেন, বিএনপির পূর্ববর্তী সরকারের সময় এটি নির্মূল করা হয়েছিল, তবে বর্তমানে তা আবার ছড়িয়ে পড়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর এ সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সুন্দরবন সুরক্ষার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, সেখানে দস্যুবৃত্তি বেড়েছে এবং সম্প্রতি পাঁচটি বাহিনী নিয়মিত জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। এতে জেলেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অনেকেই সাগরে যেতে সাহস পাচ্ছেন না। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করা হবে বলে জানান তিনি।

এছাড়া বিষ প্রয়োগ করে মাছ শিকারের প্রবণতাকে ভয়াবহ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এতে সামগ্রিক মৎস্যসম্পদ ধ্বংস হচ্ছে এবং ভবিষ্যতে আমিষের ঘাটতি তৈরি হতে পারে। এ বিষয়ে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে বিষ প্রয়োগ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, তাকে যে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব দেওয়া হয়েছে—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; আইন, বিচার ও সংসদ বিষয়ক; এবং ধর্ম বিষয়ক—সেগুলোর দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করবেন। তার দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণ উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বাগেরহাট-৩ আসন (মোংলা-রামপাল) থেকে বিপুল ভোটে জামায়াত প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন শেখ ফরিদুল ইসলাম। টানা ৩৫ বছর আওয়ামী লীগের দখলে থাকা এ আসন পুনরুদ্ধার করে বিএনপি। দীর্ঘ প্রায় ১৫-১৬ বছর ধরে এলাকায় সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার কারণে ব্যক্তি পরিচিতি ও দলীয় প্রতীকের সমন্বয়ে তিনি বিজয় অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করছেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন