সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে সাচিং প্রু জেরীকে বিএনপির গণসংবর্ধনা

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান–৩০০ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত এই সাংসদ। বক্তব্যে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাচিং প্রু জেরী বলেন, চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার তুলনায় বান্দরবান এখনো শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থায় পিছিয়ে আছে। এসব খাতের উন্নয়নে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, উন্নত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং সুপেয় পানির ব্যবস্থা গ্রহণে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সম্ভাবনাময় এ জেলাকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগরীতে রূপান্তর করা হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান নবনির্বাচিত সাংসদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরীর সহধর্মিণী মিসেস মম চিং, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মাহবুদ, মোহাম্মদ মজিবুর রশিদ, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কুদুস, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিঠুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

জেলার সাত উপজেলা থেকে আগত হাজারো নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে রাজার মাঠ পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে। দলীয় পতাকা, ব্যানার ও বর্ণিল সাজসজ্জায় মুখরিত ছিল পুরো আয়োজন।

এ সংবর্ধনায় বান্দরবানের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ—বাঙালি, মারমা, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, খিয়াং, খুমি, বম ও লুসাই সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী পোশাক ও বৈচিত্র্যময় উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন