সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

একুশের প্রথম প্রহরে, বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের উদ্যোগে এই শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে প্রথম শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এরপর জেলা প্রশাসক, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন কার্যালয়সহ সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, ফরিদপুর পৌরসভা ও ফরিদপুর প্রেসক্লাবের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, যেমন সম্মিলিত সাংস্কৃতিক জোট, পিবিআই ফরিদপুর টাউন থিয়েটার, বাংলা থিয়েটার, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, সরকারি কলেজসমূহ, ফায়ার সার্ভিস, এলজিইডি, র‍্যাব, আনসার ও ভিডিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় যুব শক্তি ও বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও ফরিদপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ পৃথকভাবে শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই কর্মসূচি সংবাদ লেখা পর্যন্ত চলমান ছিল।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন