সর্বশেষ

সারাদেশ

মুকসুদপুরে ১৫০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

স্থানীয় সেবামূলক সংগঠন চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা এর উদ্যোগে এ কার্যক্রম সম্পন্ন করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাঘদী ইউনিয়ন প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান, সালাউদ্দিন শেখ ও বিপ্লব খান উপস্থিত ছিলেন। তারা উপস্থিত ১৫০ পরিবারের হাতে খেঁজুর, চিড়া, মুড়ি, চিনি, ছোলা ও ট্যাংসহ ইফতার সামগ্রী তুলে দেন।

সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান জানান, “মুকসুদপুর উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য। দেশি ও প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সারাবছর বিভিন্ন সংকটকালে এসব পরিবারের পাশে থাকি। এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজে ভালো কাজে সহযোগিতা আমরা অব্যাহত রাখব।”

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন