সর্বশেষ

জাতীয়একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. শফিকুর রহমান ও নাহিদ
সারাদেশনরসিংদীতে বাজার মূল্য স্থিতিশীল রাখার নির্দেশ খায়রুল কবিরের
৩ দিনের ব্যক্তিগত সফরে কক্সবাজারে আছেন সিইসি
তানোরে বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলা
আন্তর্জাতিকজাতিসংঘের পাল্টা ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ কি নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত
খেলাএশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে রমজানজুড়ে অসহায় রোগীদের মাঝে ইফতার বিতরণ শুরু

আশরাফুল ইসলাম. চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম. চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-এ সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় রোগীদের জন্য মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

এরফান গ্রুপ-এর সহযোগিতায় এবং রেডক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট-এর ব্যবস্থাপনায় এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে রোজার দ্বিতীয় দিন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান, রেডক্রিসেন্ট জেলা ইউনিটের সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক মো. সফিউর রহমান বিপ্লব ও মানিক রায়হান, নির্বাহী সদস্য এবং সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, ইউনিট লেভেল অফিসার মো. মাহামুদুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজকরা জানান, পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন