সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ায় সফরের আমন্ত্রণ, সম্পর্ক জোরদারের আশা ভারতের
নতুন করে জ্বালানি আমদানী করতে হবে : জ্বালানি মন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ধর্মমন্ত্রী কায়কোবাদ
দুর্নীতিমুক্ত হবে স্বাস্থ্য খাত : স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ: খন্দকার আব্দুল মুক্তাদির
গোমতী নদীতে এক ইঞ্চি মাটিও কাটতে দেয়া হবে না: কৃষিমন্ত্রী
১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি : পানিসম্পদ প্রতিমন্ত্রী
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এগোবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি: শামা
রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
সারাদেশে সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানি সম্পদমন্ত্রী
রাজশাহীকে চাঁদাবাজিমুক্ত শান্তির শহর গড়াই অগ্রাধিকার: ভূমিমন্ত্রী
সনাতনীদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক সরকার : বদেশ্বরী মন্দিরে প্রতিমন্ত্রী আজাদ
কয়েকদিন মেঘলা থাকবে আকাশ, দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস
সারাদেশনরসিংদীতে বাজার মূল্য স্থিতিশীল রাখার নির্দেশ খায়রুল কবিরের
৩ দিনের ব্যক্তিগত সফরে কক্সবাজারে আছেন সিইসি
মোংলায় লাইসেন্সধারী মদের দোকান ঝালাই করে বন্ধ করলেন মুসল্লিরা
ফরিদপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
২ দিনে দেবিদ্বারে কুকুরের আক্রমণে আহত ২৪, হাসপাতালে ভ্যাকসিন সংকট
হিলি স্থলবন্দরে মাতৃভাষা দিবসে আমদানি-রপ্তানি বন্ধ
শিবগঞ্জে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নগদ জরিমানা
শার্শায় দুর্বৃত্তের হামলায় পল্লী চিকিৎসক নিহত, আটক ৩
মাগুরা-যশোর মহাসড়কে ট্রাক উল্টে চালক নিহত
রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকের চালকের মৃত্যু
জামালপুরে পুলিশের চেকপোস্টে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
রংপুরে ৩১ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সলঙ্গায় নসিমনের চাপায় প্রাণ গেল শিশুর, আহত আরও এক
সিরাজগঞ্জে ঘোড়ার মাংস বাজারজাতের চেষ্টা, ২ জন আটক
তারাকান্দায় আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ, আগুন ও ভাঙচুর
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, ২ যুবকের মৃত্যু
আড়াইহাজারে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই; আহত ৯, আটক ৫
গোপালগঞ্জে বিলে বিষ প্রয়োগে ৫০ বিঘা পেঁয়াজ ক্ষতিগ্রস্ত
নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় ব্যবসায়ী নিহত
আন্তর্জাতিকআফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাকিস্তান মন্ত্রীর
মিসরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৮ জন নিহত, আহত ৩
খেলাগাজায় ২৫ হাজার আসনের স্টেডিয়াম নির্মাণে ফিফার ঘোষণা
চিপকে ৮২ রানের দাপুটে জয়, হাসিমুখে বিশ্বকাপ শেষ আফগানিস্তানের
সারাদেশ

মোংলায় মদের দোকান ঝালাই করে বন্ধ করলেন মুসল্লিরা

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলা পৌরসভায় একটি লাইসেন্সধারী মদের দোকান ঝালাই করে বন্ধ করে দিয়েছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

জানা গেছে, পৌরসভার আলিয়া মাদ্রাসা রোড এলাকায় অবস্থিত সরোয়ার হোসেনের মালিকানাধীন দোকানটি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ছিল। জুমার নামাজ শেষে আলিয়া মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিরা বৈঠক করে দোকানটি বন্ধের সিদ্ধান্ত নেন। পরে তারা গিয়ে দোকানের দরজা ঝালাই করে দেন।

স্থানীয় মুসল্লিদের দাবি, রমজান মাস শুরুর আগে একাধিকবার দোকান মালিককে ব্যবসা সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানানো হলেও তিনি তা মানেননি। এ কারণে ক্ষুব্ধ হয়ে তারা এ পদক্ষেপ নেন।

এ বিষয়ে মোংলা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক বলেন, দোকানটির সামনে একটি মাদ্রাসা ও একটি মসজিদ রয়েছে। সেখানে কিছু ব্যক্তি মদ্যপান করে বিশৃঙ্খলা সৃষ্টি করতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

অন্যদিকে, দোকান মালিকের বিরুদ্ধে সরকারি বিধি না মেনে ব্যবসা পরিচালনা, অপ্রাপ্তবয়স্কদের কাছে মদ বিক্রি এবং বিভিন্ন স্থানে সরবরাহের অভিযোগও তুলেছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে দোকান মালিক বা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন