সারাদেশ
দিনাজপুরের হিলি স্থলবন্দর আগামীকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কারণে একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
হিলি স্থলবন্দরে মাতৃভাষা দিবসে আমদানি-রপ্তানি বন্ধ
মুসা মিয়া, হিলি
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের হিলি স্থলবন্দর আগামীকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কারণে একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলবে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানিয়েছেন, বিশেষ দিবস উপলক্ষে শনিবার একদিন বন্দরের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তিনি জানান, রোববার থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম জানিয়েছেন, বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকবে না এবং যাত্রীবাহী কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন